দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিলো কাঁকসা ট্রাফিক গার্ড
আমার কথা, কাঁকসা, ২৮মেঃ
দুর্ঘটনা রুখতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কাঁকসা ট্রাফিক গার্ড। পানাগড় বাজার, স্টেশন রোড, এবং দার্জিলিং মোড় থেকে বোলপুর যাওয়ার রাস্তায়। এবং পানাগড় বাজারের দার্জিলিং মোড় থেকে পুরাতন জাতীয় সড়কের দুই ধারে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের দোকানের সামনে কোনো রকম গাড়ি না দাঁড়াতে দেওয়ার কথা বলা হয়েছে। একই সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে কোনরকম যানবাহন যাতে না দাঁড়িয়ে থাকে তার জন্য মাইকে নির্দেশ দেওয়া হয়।
কাঁকসা ট্রাফিক গার্ডের তরফ থেকে মাইকে এলাকার বাসিন্দাদের ও ব্যবসায়ীদের সতর্ক করা হয় রাস্তার ওপর সাইকেল মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এই দুর্ঘটনা রুখতেই কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আগামী দিনে নির্দেশ না মানা হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
পানাগড়ের বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসন কড়া পদক্ষেপ নিলে নিত্যদিনের যানজট থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। বিশেষ করে স্টেশন রোডে। কারণ সকাল এবং সন্ধ্যায় পানাগড় বাজারে স্টেশন রোডে নিত্যদিন যানজটের শিকার হতে হয় নিত্য যাত্রীদের। কারণ পানাগড় বাজারের স্টেশন রোডে ব্যবসায়ীরা তাদের ব্যবসার পসরা নিয়ে রাস্তা দখল করে বসে রয়েছে
তার ওপর দোকানের সামনে সাইকেল মোটরসাইকেল দাঁড় করানো থাকলে রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে ওঠে। ফলে নিত্যদিন যানজট লেগেই থাকে। পাশাপাশি পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কের উপর ও পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক পরিষ্কার থাকলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কম হবে বলে এলাকাবাসীর দাবি। পাশাপাশি তারা দাবি করেন হঠাৎ করে এমন কড়া পদক্ষেপ না নিয়ে। পুলিশ প্রশাসন যদি নিয়মিত অভিযান চালায় ও নজরদারি রাখে তবে সেটা অনেক ভালো কার্যকর হবে।নিয়েছেন।



