+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জাতীয় সড়কে দুর্ঘটনা আটকাতে অবৈধ পার্কিং অভিযানে আটক ৭টি লরি

Ad Image
Ad Image

জাতীয় সড়কে দুর্ঘটনা আটকাতে অবৈধ পার্কিং অভিযানে আটক ৭টি লরি

admin May 29, 2025

আমার কথা, অন্ডাল, ২৯ মে:

জাতীয় সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরির কারণে। চালকের অসাবধানতার কারণে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারার কারণে ঘটে দুর্ঘটনা। এমনকি যানজটও তৈরি হয়। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ১৯ নম্বর জাতীয় সড়কের অন্ডাল মোড় সংলগ্ন সার্ভিস রোডে এইভাবে দাঁড়িয়েছিল প্রায় সাতটি ছাই বোঝাই লরি। বিষয়টি নজরে আসতে অন্ডাল ট্রাফিক গার্ড থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ৭টি গাড়ির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে। নো পার্কিং জোনে গাড়ি দাঁড় করানো, সাথে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে চালকদের হাতে চালান দেওয়া হয়। অন্ডাল ট্রাফিক গার্ড থানার আধিকারিক প্রবীর পাল বলেন অন্ডাল ডিভিসি ফ্লাই অ্যাশ পরিবহনের কাজে যুক্ত ওই লরি গুলি। নো পার্কিং জোনে নিয়ম ভেঙ্গে গাড়ি পার্কিং করা ও প্রয়োজনীয় নথি না দেখাতে পারার কারণে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।

Post Views: 206
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN