+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সমাজ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট, গনধোলাই অভিযুক্তকে

Ad Image
Ad Image

সমাজ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট, গনধোলাই অভিযুক্তকে

admin May 30, 2025

আমার কথা, কাঁকসা, ৩০ মেঃ

সমাজ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট ও দেশ বিরোধী পোষ্ট শেয়ার করার অভিযোগে শুক্রবার এক ব্যক্তিকে গণ ধোলাই দিলো এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার গোপালপুর উত্তরপাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছালে। পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেয় এলাকার মানুষ। শুক্রবার দুপুর ১টা নাগাদ কাঁকসা থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ জানায় বিজেপি কর্মীরা। এর পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।ধৃতের নাম বক্কর শেখ। তিনি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।যদিও ধৃতের দাবি কি ভাবে পোস্ট শেয়ার হয়ে গেছে তা তার জানা নেই।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করেন। মুর্শিদাবাদ থেকে কিছুদিন হলো কাঁকসার গোপালপুরের উত্তর পাড়ায় এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।বেশ কিছুদিন ধরে তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সে দেশ বিরোধী পোস্ট শেয়ার করছে (আমার কথা পোস্টগুলির সত্যতা যাচাই করেনি)। যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে। বিষয়টি দেখার পরেই শুক্রবার ওই ব্যক্তিকে আটকে মারধর শুরু করে এলাকাবাসী। এর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ ওই ব্যক্তি দেশ বিরোধী পোষ্ট শেয়ার করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছিল। ধৃতের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

Post Views: 488
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN