ড্রাম ড্রাম বেআইনি ডিজেল ও পেট্রোল বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট
আমার কথা, কাঁকসা, ৩০ মেঃ
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১২০০ লিটার বেআইনি ডিজেল ও পেট্রোল বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। এদিন কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের একটি দল কাঁকসার রাজবাঁধ চটি এলাকায় সমিরন মন্ডলের গোডাউনে অভিযান চালায়। অভিযানে বাজেয়াপ্ত হয় ১২০০ লিটার বেআইনি ডিজেল ও পেট্রোল। ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সমীরন মন্ডল নামের ওই ব্যক্তি বেআইনিভাবে তেল বিক্রি করতেন। এই তেল সে কোথা থেকে পেতো এবং কাদের বিক্রি করতো।তার তদন্ত শুরু হয়েছে।যদিও এদিন অভিযান চালানোর আগেই সুযোগ বুঝে সমীরণ মন্ডল নামের ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই ব্যক্তির সন্ধান চালানোর পাশাপাশি এই চক্রের সন্ধান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা।



