দুর্গাপুর স্টেশন সংলগ্ন লজ থেকে পচাগলা দেহ উদ্ধার
আমার কথা, দুর্গাপুর, ৩ জুন:
একটি লজের রুম থেকে এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে দেহটি।
দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি বেসরকারী লজে গত ২৭ মে একতি রুম ভাড়া নেন মিনবাহাদুর মগর নামে বছর ৩৭ এর এক ব্যাক্তি। ২৬ নং রুমে থাকছিলেন তিনি। ওই হোটেলের এক কর্মী মঙ্গলবার দুপুরের দিকে ওই রুম থেকে পচা গন্ধ পান। সন্লদেহ হওয়ায় লজের ম্যানেজারকে জানানো হয়। ম্যানেজার সহ লজের অন্যান্য কর্মীরা মিলে ২৬নং রুমের দরজা অনেকবার ধাক্কাধাক্কি করলেও মিনবাহাদুরের কোনো সাড়া পাওয়া যায় না। তখন খবর দেওয়া হয় পুলিশকে। কোকওভেন থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে মিনবাহাদুরের দেহটি খাটের তলায় পড়ে রয়েছে। ঘর অন্ধকার ছিল কিন্তু ফ্যান চলছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। কিভাবে ওই ব্যাক্তির মৃত্যু হল তা জানার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহটি।



