+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবশেষে উদ্ধার তলিয়ে যাওয়া তিন বন্ধুরই নিথর দেহ

Ad Image
Ad Image

অবশেষে উদ্ধার তলিয়ে যাওয়া তিন বন্ধুরই নিথর দেহ

admin June 5, 2025

আমার কথা, বুদবুদ, ৫ জুনঃ

দামোদর নদে তলিয়ে যাওয়া ৩জনের দেহ উদ্ধার করলো বিপর্যয় মোকাবিলার দল। প্রথমে এক জনের দেহ উদ্ধার হয় বুধবার রাতে। দ্বিতীয় জনের দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে। তৃতীয় জনের দেহ উদ্ধার হয় এদিন দুপুরে। উদ্ধার হওয়া দুই জনের দেহ বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হলেও তৃতীয় জনের দেহ শুক্রবার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

বুধবার দুপুরে ৭জন বন্ধু মিলে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদে স্নান করতে নামে।এর পরেই ৩জন দামোদর নদের জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলার দল। বুধবার রাতে উদ্ধার হয় জিতু অধিকারীর দেহ। এর পর বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় অভিজিৎ গাইনের দেহ। দুপুরে সুরজিৎ বিশ্বাসের দেহ উদ্ধার হয়।৩জনেরই বাড়ি কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

উল্লেখ্য:- প্রতি বছরই দামোদর নদের বাঁধে অনেকেই তলিয়ে যায়।বারবার প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সচেতন করা হলেও হুঁশ ফেরে না কারোরই। অন্যদিকে জলে না নামার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা থাকলেও তা তরুণ প্রজন্ম কিছুতেই মানতে চায় না বলে অভিযোগ স্থানীয়দের। পানাগড়,বুদবুদ,ও গলসি এলাকার বসবাসকারী সেলফি তোলার নেশায় বুঁদ তরুণ প্রজন্মের প্রথম পছন্দের স্থান হলো এই দামোদরের বাঁধ। বাড়ির কাছে হওয়ার কারণেই সকাল সন্ধ্যায় প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে কম বয়সী ছেলে মেয়েদের ভিড় এখানে লেগেই থাকে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলে সেলফি তোলা। আর তার ফলেই অসাবধানতার কারণেই ঘটে যায় একের পর এক ঘটনা। যদিও দুর্ঘটনা রুখতে বারবার প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা মানে না এই তরুণ প্রজন্মের যুবক যুবতীরা।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ অনেক তরুণ যুবক রা নদের পাড়ে বসে মদ্যপান করে। তার পরে জলে নেমে সাঁতার কাটতে গিয়েই ঘটে দুর্ঘটনা।
এই বিষয়ে স্থানীয়রাও বারণ করে। কিন্তু কে শোনে কার কথা।
বুধবারও ঠিক এমনই ঘটনা ঘটে দামোদর নদের উপর রণডিহা ড্যামে। ঘটনার দিন স্থানীয়রা বারণ করলেও কেউ তাদের বারণ শোনে নি বলে অভিযোগ। এর পরেই ঘটে দুর্ঘটনা।পরে যারা নদের পাড়ে উঠে আসে তাদের মারধর শুরু করে স্থানীয়রা।মারধরের জেরে একজন গুরুতর আহত হয়।তার পায়ে চোট লাগায় তাকে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে সেখানে থেকে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।

কাঁকসার কাঁকসার দু নম্বর কলোনির যে তিন জন জলে ডুবে যায় তার মধ্যে ছিলো একজন কলেজ পড়ুয়া।বাকিরা লেখাপড়া ছেড়ে দিয়েছিল।একই এলাকার ৩জনের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post Views: 342
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN