+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মেয়ের বিয়ের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, গ্রেফতার নিশানহাট বস্তির ২ যুবক

Ad Image
Ad Image

মেয়ের বিয়ের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, গ্রেফতার নিশানহাট বস্তির ২ যুবক

admin June 7, 2025

আমার কথা, দুর্গাপুর, ৭ জুনঃ

ফাঁকা বাড়িতে চুরির ঘটনার কিনারা করলো দুর্গাপুর পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত মালপত্র, সাথে গ্রেফতার হয়েছে অভিযুক্ত দুই দুষ্কৃতি।

দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির অন্তর্গত বিদ্যাসাগরপল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে গত ২৮ মে দিনের বেলায় হানা দেয় দুষ্কৃতিরা। তালা ভেঙে ঢুকে চুরি করে ঘরের দামি জিনিসপত্র। যার মধ্যে রয়েছে মধুমিতাদেবীর মেয়ের বিয়ের গয়না, দানসামগ্রীও। মধুমিতাদেবীর মেয়ে কর্মসুত্রে ভিন্রাজ্যে থাকেন আর মধুমিতাদেবীও একটি বেসরকারী সংস্থায় কর্মরত। সেই কারনে তিনিও সেদিন বাড়ির বাইরে ছিলেন। বাড়ি ফাঁকাই ছিল। সন্ধ্যের পর বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের দরজা খোলা। ত্নি ভাবেন মেয়ে হয়ত তাঁকে না জানিয়ে বাড়ি ফিরেছে। কিন্তু ঘরে ঢুকে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। দেখেন ঘরের সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। চুরি গেছেন মেয়ের বিয়ের গয়নাগাঁটি বাসনপত্র সহ আরো বেশ কিছু জিনিসপত্র ও কিছু নগদ অর্থ। তিনি পুলিশকে খবর দেন।

পুরো বিষয়টি শনিবার একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয়। উপস্থিত ছিলেন এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, সি আই রণবীর বাগ, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, এ-জোন ফাঁড়ির আধিকারিক রমজুর রহমান।

এসিপির(দুর্গাপুর) সুবীর রায় জানান, “এ-জোন ফাঁড়ির  ইনচার্জ রমজুর রহমানের নেতৃত্বে কমিটি গঠন করে চুরির তদন্ত শুরু হয়। চলতি মাসের ২ তারিখে পুলিশ নিশানহাট বস্তি থেকে এক যুবককে গ্রেফতার করে। তাকে জেরা করে ৫ তারিখে আরো এক যুবকে ওই এলাকা থেকেই গ্রেফতার করা হয়। জেরাতে চুরির বিষয়টি দুজনেই স্বীকার করেছে”।

ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া যাবতীয় সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার পর বিচারক সাতদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

Post Views: 313
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN