বলাকা মনিমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান
আমার কথা, দুর্গাপুর, ৮ জুনঃ
সংবাদদাতা প্রণয় রায়
ইস্পাতনগরীর শিশু সংগঠন বলাকা মণিমেলা শিশুদের জন্য বছরভর নানান ধরণের কর্মকান্ডে নিয়োজিত থাকে। দুর্গাপুরের একমাত্র শিশু সংগঠন হিসাবে দীর্ঘ ৫৩ বছর ধরে এই মণিমেলা তার কর্মকান্ড বজায় রেখেছে। শিশুদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এই শিশু মণিমেলার প্রয়াস প্রশংশার। আজকাল শিশুদের শৈশব হারিয়ে গেছে।শৈশব হারানো শিশুদের শৈশবকে ফিরিয়ে দিতে এই শিশু সংগঠনগুলো নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। বলাকা মনিমেলা তারমধ্যে অন্যতম। এই মনিমেলায় একশোর বেশি শিশু উক্তিশোর কিশোর কিশোরীরা প্রতিদিন বিকেলে ড্রিল, ব্রতচারী, লোকনৃত্য সহ বিভিন্ন খেলাধুলোয় অংশ নেয়। এই মনিমেলা রবীন্দ্র নজরুল, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল সহ অন্যান্য বঙ্গ মনীষীদের গান ও কবিতা নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মনিমেলারই প্রাক্তন মনি বোন ও বর্তমানে কবি, গল্পকার ও সমাজসেবী সোনালী দাসবক্সি। বেদের স্তোত্রপাঠ সহ আনন্দলোকে মঙ্গলালোকে এই রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । এরপর রবীন্দ্রনাথ, নজরুল দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ সহ বিভিন্ন বঙ্গ মনীষীদের লেখা গান ও কবিতা নিয়ে শিশুরা আবৃত্তি নৃত্য ও সংগীত পরিবেশন করে। বলাকা মণিমেলার পরিচালকমন্ডলীর পক্ষে শ্রী সোমনাথ ঘোষ ও অনিতা সামন্ত বলেন এই মনিমেলায় সারা বছর ধরেই শিশুদের নিয়ে খেলা ধুলো ছাড়াও বিভিন্ন কর্মকান্ড অনুষ্ঠিত হয়। খেলাধূলার সাথে সাথে, যোগা, প্রাণায়াম, লোকনৃত্য ইত্যাদি শেখানো হয়।



