+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অভিশপ্ত রাইসমিল মোড়ে ঘটছে পরপর দুর্ঘটনা, নেপথ্যে প্রশাসনিক গাফিলতি নাকি ব্যবসায়ীদের রাস্তা দখল?

Ad Image
Ad Image

অভিশপ্ত রাইসমিল মোড়ে ঘটছে পরপর দুর্ঘটনা, নেপথ্যে প্রশাসনিক গাফিলতি নাকি ব্যবসায়ীদের রাস্তা দখল?

admin June 10, 2025

আমার কথা, পানাগড়, ১০ জুনঃ

পানাগড়ে রাইস মিল রোডে এক সড়ক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সমাজ মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজ পোস্ট হতেই তা ভাইরাল হতে শুরু করে।

প্রসঙ্গতঃ গত কয়েক মাস আগে ঠিক যে স্থানে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল হুগলির তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। যাকে ঘিরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঠিক সেই একই স্থানেই ঘটে যাওয়া একটি ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। গত মে মাসের ২৮ তারিখে দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা গিয়েছে এক সাইকেল আরোহী দ্রুত গতিতে বর্ধমানের দিক থেকে পুরাতন জাতীয় সড়ক ধরে রাইস মিল রোডে ঢুকতে যায়। ঠিক সেই সময় পানাগড় বাজার থেকে একটি ছোট ক্রেন রাইসমিল রোডে ঢোকে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী ধাক্কা মারে ছোট ক্রেনের সামনের দিকে। ডিগবাজি খেয়ে সে প্রথমে গাড়ির সামনের ইঞ্জিনের ঢাকনার উপরে তারপরে রাস্তার উপরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় সাইকেল আরোহী অল্পবিস্তর আহত হয়। তবে সে রাস্তার উপর পড়ে গেলেও, তাকে উদ্ধার করার বদলে উল্টে স্থানীয় লোহা ব্যবসায়ীরা তার দিকে আঙুল তুলেই দোষারোপ করতে শুরু করে। ভিডিও তে স্পষ্ট দেখা গিয়েছে যে ক্রেনটি রাইস মিল রোডে ঢুকছিলো তার সামনের কোনো ইন্ডিকেটর  জ্বলেনি।ফলে দোষ কার সেই নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে। ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। সকলের একটাই দাবি রাস্তা দখল করে দিনের পর দিন লোহা ব্যবসায়ীরা নিজেদের মুনাফা করছে। পানাগড় বাজারের রাইসমিল রোড হোক বা পুরাতন জাতীয় সড়ক, তাদের রাস্তা দখল করে লোহার যন্ত্রাংশ পড়ে থাকার কারণেই ঘন ঘন দুর্ঘটনা ঘটে পানাগড়ে। প্রশাসন কেন এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরাও।স্থানীয়দের অভিযোগ নিত্যদিন এই মোড়ে ঘটে যায় দুর্ঘটনা।লোহা ব্যবসায়ীরা নিজেদের গাড়ির লোহার যন্ত্রাংশ নিয়ে যাতায়াত করার ফলে একদিকে যেমন দুর্ঘটনা লেগেই থাকে তার পাশাপশি নিত্য দিন যানজটের শিকার হতে হয় সাধারণ মানুষকে।প্রশাসন এই বিষয়ে কোনো কিছুই করে না।দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলে।

Post Views: 580
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN