+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পূর্ত দপ্তরের জায়গা দখল করে চলছে বেআইনি নির্মাণ, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম কাঁকসা

Ad Image
Ad Image

পূর্ত দপ্তরের জায়গা দখল করে চলছে বেআইনি নির্মাণ, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম কাঁকসা

admin June 12, 2025

আমার কথা, কাঁকসা, ১২ জুনঃ

কাঁকসার মোল্লাপাড়ায় পূর্ত দফতরের জায়গা দখল করে চলছে বেআইনিভাবে দোকান ঘর তৈরির কাজ। গত কয়েকদিন ধরে রাতারাতি সেখানে বেশ কয়েকটি কংক্রিটের দোকান ঘর নির্মাণ করা হয়েছে। রাতারাতি গজিয়ে ওঠা দোকান নির্মাণের জন্য কারা অনুমতি দিল এবং কারা এই দোকান ঘর নির্মাণ করল সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে কাঁকসা ব্লক প্রশাসন সহ পূর্ত দফতরের কাছে লিখিত অভিযোগ জানালো কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিরোধী দলনেতা আনন্দ কুমার। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরে মোল্লাপাড়া সংলগ্ন এলাকায় পূর্ত দপ্তরের জায়গা দখল করে বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করা হয়েছে।
ওই এলাকায় বসবাস করেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি কেন বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ করেন নি এবং কারা এই ঘটনার পিছনে যুক্ত রয়েছে এবং দোকান ঘর গুলি কারা বানিয়েছে তার সমস্ত বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
আনন্দ কুমারের অভিযোগ, বেআইনিভাবে সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, এই বিষয়ে পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের কোনো রকম নজরদারি নেই। দ্রুত যাতে এই বেআইনি নির্মানের বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি দ্রুত এই বিষয়ে প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও এই বিষয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক জানিয়েছেন, শুধু তিনি ওই রাস্তা দিয়ে পারাপার করেন না। বিরোধী দলনেতাও ওই রাস্তা দিয়ে বহুবার পারাপার করেছেন। এতদিন কেন বিরোধী দলনেতা প্রতিবাদ করেনি হঠাৎ করে তার কি মনে হলো যে প্রতিবাদ করতে হবে। তার দাবি যখন কাজ শুরু হয় তখন তিনি প্রতিবাদ করতে গেলে তাকে উল্টে শাসানো হয়েছিল পূর্ত দপ্তরের জায়গায় কারা কি করছে সেই বিষয়ে পঞ্চায়েত কেন নাক গোলাবে। তারপর থেকে তিনি আর কোনো প্রতিবাদ করেননি। এই বিষয়ে পঞ্চায়েতে বৈঠকে বিরোধী দলনেতাকে তিনি জানিয়েছিলেন তাদের পক্ষ থেকে যদি কোনো লিখিত অভিযোগ আসে তারপর পঞ্চায়েত সেই বিষয় নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সেই মোতাবেক বিরোধী দলনেতা যে অভিযোগ জানিয়েছেন,সেই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েতের তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তারা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

Post Views: 476
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN