+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সেনা আধিকারিকের ভুয়ো পরিচয়ে দুর্গাপুরে শিক্ষিকাকে প্রতারণা, গ্রেফতার যুবক

Ad Image
Ad Image

সেনা আধিকারিকের ভুয়ো পরিচয়ে দুর্গাপুরে শিক্ষিকাকে প্রতারণা, গ্রেফতার যুবক

admin June 16, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৬ জুনঃ

পুলিশের জালে ধরা পড়লো এক ভুয়ো সেনাকর্মী। নিজেকে সেনা অফিসারের পরিচয়ে দুর্গাপুরের এক শিক্ষিকাকে প্রেমের জালে জড়িয়ে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। পরে পুলিশী জেরায় নিজের অপরাধ স্বীকার করে ওই যুবক।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের সিটিসেন্টারের বাসিন্দা এক স্কুল শিক্ষিকার সাথে ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয় হয় বছর তিরিশের এক যুবকের। হুগলীর ভদ্রেশ্বরের বাসিন্দা ওই যুবকের নাম অভিষেক মুখোপাধ্যায়। অভিষেক নিজেকে একজন সেনা আধিকারিক বলে পরিচয় করান। শুধু তাই নয়, অভিষেক জানান তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথেও যুক্ত। পরিচয়পর্বের পর ওই যুবক কয়েকবার দুর্গাপুরে আসেন নীলবাতি লাগানো গাড়িতে করে। শিক্ষিকার সাথে ঘোরাঘুরিও করেন। এমনকি শিক্ষিকার বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে পরিচয় করেন। একদুবার শিক্ষিকার বাড়িতেও রাত্রিবাস করেন ওই যুবক। বিয়ের প্রস্তাব দেন। কিন্তু যুবকের নিজের কাজ কর্ম সহ কথাবার্তাতে শিক্ষিকার বাবা মায়ের সন্দেহ হওয়ায় তাঁরা এই বিয়েতে আপত্তি জানান। কিন্তু শিক্ষিকা বাবা মায়ের এই আপত্তি মেনে নিতে পারেন না। বাবা মায়ের অমতেই ওই যুবককে রেজিস্ট্রি বিয়ে করেন। যদিও পরে জানা যায় ওই বিয়ে ছিল নকল। এরপরেই শিক্ষিকার বাবা মা সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন। এর মধ্যে দিন দুয়েক আগে ওই যুবক দুর্গাপুরে এসে একটি হোটেল থাকতে শুরু করেন। সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ অভিষেককে ফাঁড়িতে ডেকে পাঠায়। রবিবার এক আইনজীবীকে সাথে নিয়ে ফাঁড়িতে যান ওই যুবক। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে যে সরকারী আধিকারিক তার তার সঠিক নথিও দেখতে চায়। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত বলে সে কোনো নথি দেখাতে পারবে না বলে বিষয়টি এড়িয়ে যেতে চায়। কিন্তু পুলিশের কঠোর জেরার মুখে অবশেষে নতি স্বীকার করে ওই যুবক। স্বীকার করে সে একজন ভুয়ো সেনা আধিকারিকের পরিচয় দিয়ে মেলামেশা করছিলেন ওই শিক্ষিকার সাথে। এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে এও জানা গিয়েছে, ওই যুবক শিক্ষিকার থেকে বেশ মোটা অঙ্কের টাকাও হাতিয়েছে ইতিমধ্যে। পুলিশ হেফাজতের আবেদন করে ধৃতকে আগামীকাল দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এখন পুলিশ অভিযুক্তকে জেরা করে জানতে চাইছে সে আর কোথায় কোথায় কি কি অপরাধ সংগঠিত করেছে।

Post Views: 849
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN