+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেহাল দশা আইসিডিএস সেন্টারের, শ্রেণীকক্ষ সহ শৌচাগারের নেই জানালা, দরজা

Ad Image
Ad Image

বেহাল দশা আইসিডিএস সেন্টারের, শ্রেণীকক্ষ সহ শৌচাগারের নেই জানালা, দরজা

admin June 18, 2025

আমার কথা, অন্ডাল, ১৮ জুন:

ক্লাস রুমে নেই জানালা, বাথরুমের নেই দরজা। রান্নাঘরে টিনের ভাঙ্গা ছাদ দিয়ে পড়ে জল, এমনই বেহাল চিত্র উখড়া গ্রামের জামাই পাড়ার ১৪৭ নম্বর আইসিডিএস সেন্টারের। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পঠন পাঠন। সেন্টারটি সংস্কারের আশ্বাস দিলেন বিডিও।

অন্ডাল ব্লকের উখড়া পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের জামাই পাড়াতে রয়েছে ১৪৭ নম্বর আইসিডিএস সেন্টার। এই সেন্টারে পড়ুয়া রয়েছে ২১ জন, পড়ুয়া ছাড়াও তিনজন প্রসূতি ও আরো পাঁচজনের জন্য প্রতিদিন হয় মিড ডে মিলে রান্না। সেন্টারের দায়িত্বে রয়েছেন একজন শিক্ষিকা, অন্যজন সহায়িকা। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশের অভিযোগ অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেন্টারটি চলছে। যে রুমে পড়াশোনা হয় সেই রুমটির ছাদ দেওয়ালে ড্যাম্প ধরেছে। স্যাঁতসেঁতে ক্লাসরুমে হয় পঠন পাঠান। রুমের একমাত্র জানালার উপর অংশটি ভাঙ্গা। কাপড়ের টুকরো ঢেকে সেটি আড়াল করে রাখা হয়েছে কোনোমতে। রান্নাঘরের টিনের চালের একাংশ ভেঙেছে বহুদিন আগে। ভাঙ্গা অংশ দিয়ে বর্ষায় বৃষ্টির জল ঢুকে সেই ঘরে। সংকীর্ণ ঘরটির মেঝেতে জমে থাকে জল। এছাড়াও পড়ুয়া ও শিক্ষিকা, সহায়িকাদের ব্যবহারের জন্য রয়েছে একটি বাথরুম। কিন্তু সেই বাথরুমে কোন দরজা নেই। অভিযোগ আগে দরজা ছিল, বহুদিন আগে কেউ বা কারা সেই দরজাটি খুলে নিয়ে গেছে। সেন্টারের সহায়িকা কৃষ্ণা মন্ডল বলেন বর্ষাকালে টিনের ভাঙ্গা অংশ থেকে জল ঢুকে রান্নাঘরে । এরকম পরিস্থিতিতে ঘরের এক কোণে রান্না করা খাবার রাখতে হয় । আমরাও ঘরের এক কোণে কোনো রকমে আশ্রয় নিয়ে দাঁড়িয়ে থাকি । বেশি বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হয় বলে জানান তিনি । সেন্টারের শিক্ষিকা চন্দ্রা রায়চৌধুরী বলেন সেন্টারটি মেরামতির প্রয়োজন আছে । বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে বলে বলেন তিনি । পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় মন্ডল বলেন প্রধান একবার সেন্টারটি দেখে গেছেন। প্রয়োজনে আবার প্রধানকে অনুরোধ করবো সেন্টারটি সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নিতে বলে জানান তিনি। পঞ্চায়েত প্রধান মিনা কোলের এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের সিডিপিও স্বর্ণপ্রিয়া নাগ বলেন ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টার গুলি পর্যবেক্ষণ করে কোন গুলির কি সংস্কারের প্রয়োজন আছে তার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ১৪৭ নম্বর সেন্টারটিও আছে বলে জানান তিনি। অন্ডাল ব্লকের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন তালিকা অনুযায়ী সমস্ত আইসিডিএস সেন্টারগুলি সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে। তারপরই সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি।

Post Views: 512
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN