জাতীয় সড়কে বাস ট্রেলারের সংঘর্ষ
admin
June 18, 2025
আমার কথা, অন্ডাল, ১৮ জুন:
বাস ও ট্রেলারের সংঘর্ষে জাতীয় সড়কে তৈরি হলো যানজট। বুধবার দুপুর আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের অন্ডাল থানার টপ লাইনের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান ১৯ নং জাতীয় সড়কে একই লেনে আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি ট্রেলার ও একটি বড় যাত্রী বোঝাই বাস। টপলাইনের কাছে দুটি গাড়ির সংঘর্ষ হয়। যদিও সৌভাগ্যবশত বাসের কোন যাত্রীর আহত হওয়ার খবর নেই। সংঘর্ষের কারণে জাতীয় সড়কের সাময়িক যানজট তৈরি হয়।



