+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খবরের জের, যুদ্ধাকালীন তৎপরতায় জল নিষ্কাশনের উদ্যোগ নিলো রেল কর্তৃপক্ষ

Ad Image
Ad Image

খবরের জের, যুদ্ধাকালীন তৎপরতায় জল নিষ্কাশনের উদ্যোগ নিলো রেল কর্তৃপক্ষ

admin June 19, 2025

আমার কথা, পানাগড়, ১৯ জুন:

“আমার কথা”- এর খবরের জের, টনক নড়ল রেলদপ্তরের। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হল পানাগড় রেল স্টেশনে যাওয়ার রাস্তার ওপর জমে থাকা জল নিষ্কাশনের কাজ।

গত প্রায় এক মাস আগে দেশের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী ভারতবর্ষে ১০০ টিরও বেশি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেছিলেন। যার মধ্যে পানাগড় স্টেশনও অমৃত ভারত স্টেশনের আওতায় হওয়ায় ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছিল। যাত্রী সুরক্ষা এবং যাত্রী সুবিধার নানান বিষয়ে অমৃত ভারত স্টেশন অর্থাৎ পানাগড় স্টেশনে নানান কাজ করা হয়েছিল। দুটি প্লাটফর্মে বসানো হয়েছিল লিফট। স্টেশনের মাঝ বরাবর একটি নতুন ফুট ওভারব্রিজ তৈরি করা হয়েছিল।ঝাঁ চকচকে পানাগড় স্টেশনের দুটি প্লাটফর্মে যাত্রীদের জন্য নানান ব্যবস্থা করা হয়েছিল। রেল দপ্তরের দাবি পানাগড় স্টেশন যেহেতু গুরুত্বপূর্ণ একটি স্টেশন। সেই স্টেশনের গুরুত্বের কথা মাথায় রেখেই পানাগড় স্টেশনটিকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়। ঝা চকচকে প্ল্যাটফর্ম থেকে শুরু করে নতুন একটি টিকিট কাউন্টারেরও উদ্বোধন করা হয়েছিল। কিন্তু সেই অমৃত ভারত স্টেশনে প্রবেশ করতে গিয়ে রীতিমত ঝুঁকি নিয়ে যেতে হচ্ছিলো যাত্রীদের। স্টেশন সংলগ্ন রেলের অধীনে থাকা একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। ভারী যান চলাচলের ফলে সেই রাস্তায় দেখা দিয়েছিল বড় বড় গর্ত। এদিকে রাজ্যে বর্ষা প্রবেশ করায় গত দুদিন ধরে ভারী বৃষ্টির ফলে সেই গর্তে বৃষ্টির জল জমতে শুরু করে। ফলে রাস্তা একপ্রকার ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছিল। যাত্রীরা অভিযোগ তোলেন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন ঘটছিল দুর্ঘটনা।স্টেশনে যেতে গিয়ে অসাবধানতার কারণে যাত্রীরা রাস্তার উপর জমে থাকা জলে গিয়ে পড়ছিল। এই বিষয়ে রেলের আধিকারিকদের জানিয়েও কোন সুরাহা মিল ছিল না বলে অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। অবশেষে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানালে। সেই খবর আমার কথা নিউজে বুধবার প্রকাশিত হয়। টনক নড়ে রেল দপ্তরের। অবশেষে খবরের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রাস্তার ওপর জমে থাকা জল নিষ্কাশনের কাজ। তবে বৃষ্টি কমলে দ্রুত ওই রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং রেলের নিত্যযাত্রীরা রেলের এই উদ্যোগ দেখে খুশি। তারা জানিয়েছেন সংবাদ মাধ্যমের খবরের জেরেই রেল দপ্তর তড়িঘড়ি কাজ শুরু করেছে। তবে রেল দপ্তরের আধিকারিকদের ঘুম ভাঙ্গানোর জন্য কেন সংবাদমাধ্যমের সাহায্যের প্রয়োজন পড়ছে তা নিয়ে ও প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তাদের অভিযোগ যদি রেল দপ্তর এই বিষয়ে নজর রাখে তবে অমৃত ভারত স্টেশনের যে সুনাম হয়েছিল সেই সুনাম আগামী কয়েকদিনের মধ্যে দুর্ণামে পরিণত হতো না।
তবে রেল দপ্তর যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে এই ভাবেই আগামী দিনেও তারা নজরদারি রাখলে যাত্রীদের অসুবিধার মধ্যে আর পড়তে হয় না।

Post Views: 347
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN