ঋণের বোঝা? নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, কাঁকসা, ২০ জুন:
এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসার জামডোবা এলাকায়। মৃত ওই ব্যবসায়ীর নাম বিধান পরামানিক। ৩৪ বছর বয়সি ওই ব্যাবসায়ীর বাড়ি কাঁকসার দোমরা এলাকায়। গতকাল বৃহস্পতিবার থেকে ওই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। যদিও এই বিষয়ে কাঁকসা থানায় নিখোঁজ হওয়ার কোনো রকম অভিযোগ দায়ের না হলেও। আজ সকালে কাঁকসা থানার এক সিভিক ভলেন্টিয়ার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জামডোবা এলাকায় ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হওয়ার খবর পরিবারের সদস্যদের জানালে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ীর কি কারনে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে পরিবারের অনুমান ব্যবসা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ধার পড়ে যাওয়ায় সেই নিয়েই মানসিক চাপে ভুগছিলেন তিনি। যার ফলে এই ঘটনা। ওই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।



