যোগ মহোৎসবের সুচনা করলেন কয়লা মন্ত্রী
আমার কথা, পাণ্ডবেশ্বর, ২১ জুন :
ইসিএলের ঝাঁঝরা ও বাঁকোলা এরিয়ায় আয়োজিত হলো বিশ্ব যোগা দিবস । অনুষ্ঠানের সূচনা করলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কৃষন রেড্ডি। অন্যদের সাথে যোগাতেও অংশ নিলেন তিনি।
শনিবার সারা বিশ্বে উৎসাহের সাথে পালিত হলো বিশ্ব যোগ দিবস। খনি সংস্থা ইসিএলের বাঁকোলা ও ঝাঁঝরা এরিয়া ও আর্ট অফ লিভিং সংস্থার যৌথ উদ্যোগে ৩ দিনের যোগা মহা উৎসব অনুষ্ঠানের সূচনা হয় এদিন। ঝাঁঝরাতে অনুষ্ঠানটি হয় স্থানীয় ইকো পার্কে। অন্যদিকে বাঁকোলা এরিয়ার অনুষ্ঠানটি হয় বাঁকোলা গুলমোহর ক্লাবে। অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কৃষন রেড্ডি । উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পি এন প্রসাদ, ইসিএলের সিএমডি সতীশ কুমার ঝা, আর্ট অফ লিভিং সংস্থার স্টেট কাউন্সিল সদস্য সুমিত ব্যানার্জি সহ অন্যরা।
উদ্যোগদাতারা জানান অনুষ্ঠান সূচনার পর শুরু হয়েছে তিন দিনের যোগ প্রশিক্ষণ শিবির। রবিবার যোগা বিষয়ক বসে আঁকো ও যোগা প্রতিযোগিতা হবে। শেষ দিন সোমবার সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান ছাড়াও রয়েছে যোগা বিষয়ক নাচ ও নাটকের আয়োজন। আর্ট অফ লিভিং এর স্টেট কাউন্সিল সদস্য সুমিত বন্দ্যোপাধ্যায় বলেন মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যোগার প্রয়োজন। যোগা চর্চা পারে ধর্ম ও সকল সম্প্রদায়কে এক সূত্রে বাঁধতে। তাই যোগ চর্চার প্রচার ও প্রসার ঘটাতে এই উদ্যোগ বলে জানান তিনি।



