দুর্গাপুরে ৩৫০০০ মানুষের মধ্যে জগন্নাথধামের মহাপ্রসাদ বিতরণের উদ্যোগ
আমার কথা, দুর্গাপুর, ২১ জুন:
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে সাধারন মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে দীঘার জগন্নাথধামের মহাপ্রসাদ। দুয়ারে রেশনের মাধ্যমে জগন্নাথদেবের মহাপ্রসাদ প্যারা জিভে গজা ও একটি করে জগন্নাথদেবের ছবি দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে। দুর্গাপুরে আজ থেকে শুরু হল এই প্রসাদ বিতরণী পর্ব। শনিবার থেকে এই প্রসাদ বিতরণ করা শুরু হল।
প্রথম দিনেই বেশ সাড়া পড়ে গেছে এই মহাপ্রসাদকে ঘিরে শহরবাসীর মধ্যে। সকাল থেকেই রেশন দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায় মহাপ্রসাদ সংগ্রহ করার জন্য। ৩৩ নং ওয়ার্ডের ফরিদপুরে রেশন দোকানে এদিন বিতরণ করতে দেখা গেল দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়কে।
অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, “তিনদিনের এই কর্মসূচীতে ৪৩ টি ওয়ার্ডেই বোরো ভিত্তিক মহাপ্রসাদ বিতরণ করা হবে সাধারন মানুষের মধ্যে। ৭৬টি রেশন দোকানের মাধ্যমে শহরের মোট ৩৫ হাজার মানুষের কাছে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে”।
রেশনিং অফিসার প্রশান্ত মহাপাত্র জানান, ” দুর্গাপুরে ২৫টি ওয়ার্ডের প্রায় ১৬ হাজার মানুষের মধ্যে মহাপ্রসাদ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন মিষ্টি দোকানে মিষ্টি তৈরীর অর্ডার দেওয়া হয়েছে। দীঘার জগন্নাথধাম থেকে যে মহাপ্রসাদ এসেছে সেই প্রসাদ স্থানীয় মিষ্টির সাথে মিশিয়ে তারপর তা শহরবাসীর মধ্যে বিতরণ করা হচ্ছে”।
ফরিদপুরের বাসিন্দা ডলি ভট্টাচার্য জানান, “দীঘার জগন্নাথধাম এখনও দর্শণ করতে পারিনিম কিন্তু বাড়িতে বসেই মুখ্যমন্ত্রীর জন্য এভাবে মহাপ্রসাদ পাবো ভাবতে পারিনি। ভীষণ ভাল লাগছে এই মহাপ্রসাদ পেয়ে”।



