+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন

Ad Image
Ad Image

শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন

admin June 21, 2025

আমার কথা, দুর্গাপুর, ২১ জুন:

সংবাদদাতা প্রণয় রায়

বিশ্বের প্রায় ১৯৮ টির ও বেশি দেশে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল।

২০১৪ সালের সেপ্টেম্বরে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতিসংঘের ভাষণে ২১ জুন বার্ষিক যোগ দিবস পালনের পরামর্শ দিয়েছিলেন। প্রাথমিক প্রস্তাবের পর, জাতিসংঘ ২০১৪ সালের ২৭ ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১ জুন দিনটিকে বিশ্ব যোগ দিবসের  প্রস্তাব দেন। রাষ্ট্রসংঘ যোগ দিবস” শিরোনামে একটি খসড়া প্রস্তাব গ্রহণ করে।২০১৫ সালের একুশে জুন প্রথম বিশ্ব যোগ দিবস হিসাবে উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটি বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে।

আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের প্রভাতী লাফিং যোগ প্রাণায়াম কেন্দ্রের বরিষ্ঠ সদস্যারা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফিজিওথেরাপি ডক্টর তপন বাদ্যকর।ডক্টর বাদ্যকর বলেন  ভারতীয় যোগ সেই সিন্ধু সভ্যতা থেকে উৎপত্তি হয়েছে। পতঞ্জলি ঋষি প্রথম যোগ প্রাণায়ামের উপকারিতা সম্পর্কে সবাইকে অবহিত করেন।তিনি সবাইকে সুস্থ থাকতে নিয়মিত যোগ ও প্রাণায়াম অভ্যাস করার কথা বলেন।   উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগবিদ তরুণ মুখোপাধ্যায়।
এই যোগ কেন্দ্রের প্রশিক্ষক প্রণয় রায় জানান প্রতিদিন সকালে এখানে যোগ প্রাণায়াম লাফিং ব্যায়ামের মধ্যে দিয়ে প্রতিটি সদস্যকে সুস্থ থাকার নিদান দেওয়া হয়। হাঁটু ও কোমর ব্যথা স্পন্ডেলাইসিস উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস  সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এখানে প্রতিদিন যোগ ও প্রাণায়াম করে সুস্থ আছেন।

দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাব্লিক হাই স্কুলেও
এদিন সকালে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরণের যোগাসনে অংশ নেয়। বিদ্যালয়ের  অধ্যক্ষা দেবযানী বোস জানান, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এদিন যোগা দিবস পালনে উৎসাহ ছিল খুবই বেশি। স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশুনার সাথে সাথে শরীর ও মন সুস্থ রাখতে যোগ ও প্রাণায়ামের কোন বিকল্প নেই।

এদিন দুপুর তিনটায় সিধু কানু স্টেডিয়ামে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর পরিচালনায় প্রায় তিনশ জন শিশু, কিশোর, তরুণ, তরুণী পুরুষ ও মহিলা বিভিন্ন ধরণের যোগ ব্যায়ামে অংশ নেন। যোগ ব্যায়ামের সাথে সাথে এদিন লাফিং ব্যায়ামে ও সবাই অংশ নেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি প্রতিদিন নিয়মিত যোগ ও প্রাণায়াম করেন। তার এই ব্যস্ত কর্মজীবনে যোগ প্রাণায়াম ওষুধের কাজ করে।

এদিন বিকালে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের সান্ধ্য যোগা ক্লাবের মহিলা সদস্যারা এক যোগ প্রদর্শনীতে অংশ নেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই কিউ সিটি হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাঃ পার্থ সাহা। এই যোগ কেন্দ্রের প্রশিক্ষক স্বাতী ভট্টাচার্য জানান সারা দুর্গাপুর জুড়ে তার ছাত্রছাত্রী ছড়িয়ে আছে। শরীর ও মননসুস্স্থ রাখতে যোগ প্রাণায়ামের বিকল্প নেই তিনি জানান।

এদিন অপরাহ্নে বলাকা মণিমেলার মণি ভাই বোন ও কর্মীরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করে।

Post Views: 565
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN