+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মাদক বিরোধী দিবসে অবৈধ মদ বিক্রির প্রতিবাদে পথ অবরোধ মহিলাদের

Ad Image
Ad Image

মাদক বিরোধী দিবসে অবৈধ মদ বিক্রির প্রতিবাদে পথ অবরোধ মহিলাদের

admin June 26, 2025

আমার কথা, ইন্দপুর, ২৬ জুনঃ

সংবাদদাতা- দেবনাথ মোদক

আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ তুলে আজকের দিনই পথে নামলেন বাঁকুড়ার ইন্দপুরের প্রমিলা বাহিনী। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া-খাতড়া ২ নম্বর রাজ্য সড়কের ডাঙ্গারামপুর মোড়ে অবরোধ করেন বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ করতে হবে এবং যারা অবৈধভাবে মদ বিক্রির কারবারে জড়িত, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে। এদিন সকালে আধ ঘন্টার বেশি সময় ধরে রাজ্য সড়ক অবরোধের জেরে আটকে পড়ে ছোট বড় বহু যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।খবর পেয়ে অবরোধ স্থলে এসে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ। অবরোধকারীদের সাথে পুলিশ কথা বলে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোলাই বিক্রির অভিযোগে সম্প্রতি ডাঙারামপুরের দুই ব্যক্তি গ্রেফতার হয়েছেন। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ হয়েছে এবং গতকাল যে ব্যক্তিকে ধরা হয়েছিল যেহেতু তার কাছ থেকে কোন মদ পাওয়া যায়নি তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইন্দপুর থানার পুলিশ।

Post Views: 208
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN