কচিকাঁচাদের কাঠের রথ উপহার দিলেন বিধায়ক
আমার কথা, পান্ডবেশ্বর, ২৬ জুনঃ
দিন কয়েক আগে দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার রথযাত্রার আগের দিন তিনি কচিকাঁচাদের জগন্নাথের প্রতিকৃতি আঁকা টি শার্ট ও কাঠের খেলনা রথ উপহার দিলেন। প্রায় দেড়শ জন বাচ্চা ছেলেমেয়েকে এদিন তিনি টি শার্ট ও কাঠের রথ কিনে দেন।
নরেন্দ্রনাথ বাবু বলেন “ছোটবেলায় আমরা রথের দিন খেলনা রথ নিয়ে পাড়ার রাস্তায় ঘুরে বেড়াতাম। সে এক মজার দিন ছিল। এখনকার ছোট ছোট ছেলে মেয়েদের এসব করতে প্রায় দেখাই যায় না। পড়াশুনোর চাপ আর মোবাইল আসক্তির কারণে তারা এই আনন্দ থেকে দূরে সরে থাকে। রথের দিন সবকিছু ছেড়ে বাচ্চারা যাতে শৈশবের আনন্দে মেতে ওঠে সেই উদ্দেশ্যেই এদিন রথ উপহার তাদের দেওয়া হল বলে জানান তিনি।”



