ডাম্পারের ধাক্কায় শিক্ষকের মৃত্যু, মৃতের পরিবারকে ১কোটি ৫৮লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ
আমার কথা, দুর্গাপুর, ২৭ জুনঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের পোষ্যকে ১কোটি ৫৮ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেয়ার আদেশ দিলেন দুর্গাপুর মহকুমা আদালত। মৃত শিক্ষকের নাম সন্দীপ পাল(৩২)। সন্দীপবাবু পুরুরলিয়ার নরগড়িয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। উনি বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত পখন্যা গ্রামের বাসিন্দা ছিলেন।
২০২০ সালের ৩রা মার্চ নিজের জন্মদিন উপলক্ষ্যে স্কুল সেড়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
পরের দিন তাঁর শিশু পুত্রেরও জন্মদিন ছিল। কিন্ত নিষ্ঠুর নিয়তি বাড়ি ফিরতে দিলো না। পখন্যা পৌঁছানোর আগে চাঁদাই মোড়ে একটি দ্রুত গতি সম্পন্ন ডাম্পারের ধাক্কায় প্রাণ কেড়ে নেয় সন্দীপের। ঘাতক ডাম্পার চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়। পরে দুর্গাপুর মহকুমা আদালতে ক্ষতি পূরণের জন্য মামলা দায়ের হয়। উক্ত মামলায় সমস্ত শুনানির পরে বিচারপতি লোকেশ পাঠক ১,২১,৮৫,৬৪৮ টাকা ক্ষতিপূরণ সাথে বাৎসরিক সুদ সহ মোট ১,৫৮,০০,০০০/- টাকা ঘাতক গাড়ির ইন্সুরেন্স “ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি”কে আগামী এক মাসের মধ্যে ্মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশ দেন। অনাদায়ে উক্ত ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে উক্ত অর্থ সুদ সহ আদায় করার ছাড় পত্র দিয়েছেন।
আবেদনকারীদের পক্ষের আইনজীবী আয়ুব আনসারী বলেন “মানুষের মৃত্যু অবসম্ভবী তবে এতো কম বয়সে ছোট্ট নাবালক শিশু, স্ত্রী, বয়স্ক মা বাবা কে রেখে দুর্ঘটনায় মারা যাওয়া মেনে নেওয়া কঠিন। আগামী দিনে নাবালক শিশুকে প্রকৃত মানুষ করার ক্ষেত্রে এবং সন্দীপ বাবুর মা বাবা স্ত্রীকে আর্থিক অনটন থেকে কিছুটা সুরাহা করবে।”



