শ্যালিকাকে ধর্ষণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার জামাইবাবু
আমার কথা, দুর্গাপুর, ২৯ জুনঃ
শ্যালিকাকে ধর্ষণ ও দিনের পর দিন ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে জামাইবাবুকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকার বাসিন্দা তারক সিং এর শ্যালিকার বাড়ি বড়জোড়ার মানা এলাকায়। প্রায় বছর খানেক আগে তারক সিং তার শ্যালিকাকে একটি বিউটিপার্লারে কাজে ঢোকায়। সেখানে কিছুদিন কাজ করার পর ওই মহিলা কাজ ছেড়ে চলে আসেন। ফের কাজ দেওয়ার নাম করে শ্যালিকাকে সুকান্তপল্লীতে নিজের বাড়িতে ডেকে পাথান তারক। ওই মহিলা যখন তারকের বাড়িতে যান, তখন বাড়ি ফাঁকা ছিল, আর সেই সুযোগে শ্যালিকাকে ধর্ষণ করেন তারক বলে অভিযোগ। শুধু তাই নয় ওই পরিস্থিতিতে শ্যালিকার ছবিও তুলে রাখেন। এরপর থেকে ওই মহিলাকে ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে তারক সাথে প্রতিমাসে তার থেকে দশ হাজার টাকা করে নিতে থাকে বলে অভিযোগ। এভাবেই চলছিল। কিন্তু বিষয়টি যখন সহ্যের সীমা অতিক্রম করে তখন ওই মহিলা তাঁর স্বামীকে পুরো বিষয়টি খুলে জানান। এরপর বড়জোড়া থানায় জামাইবাবু তারকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ও তাঁর স্বামী। বিষয়টি বড়জোড়া থানা থেকে কোকওভেন থানায় পাঠিয়ে দেওয়া হয়। কোকওভেন থানার পুলিশ শুক্রবার দুপুরে সুকান্তপল্লীতে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।



