উখরায় ছাগল চুরির দায়ে গ্রেফতার কলকাতার বাসিন্দা
আমার কথা, অন্ডাল, ৩ জুলাইঃ
ধৃতকে হেফাজতে নিয়ে চুরির ছাগল উদ্ধার করল উখরা ফাঁড়ির পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে কয়েকদিন আগে উখরা পঞ্চায়েতের বাঁকোলা ৪ নম্বর এলাকার বাসিন্দা নাসরিন খাতুনের কয়েকটি ছাগল চুরি হয়। উখরা ফাঁড়িতে তিনি অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার কাঁকসা থানার মলানদিঘি এলাকা থেকে কোলকাতার বাসিন্দা গোলাম মোহাম্মদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে পেশ করা হয় আদালতে। বিচারক তাকে একদিনের পুলিশি হেফাজতের আদেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চুরি যাওয়া ছাগল উদ্ধার করে। বৃহস্পতিবার তাকে ফের আদালতের পেশ করা হয়। সুত্রের খবর, ওই এলাকা সহ আশেপাশের এলাকা থেকে প্রায় সময়ই ছাগল চুরি যাচ্ছিল। এলাকাবাসীরা তা নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিল। তদন্তে নামে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে এই গোলাম মহম্মদকে গ্রেফতার করে। ছাগল পাচার চক্রের মূল মাথা গোলাম মহম্মদকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তথ্য পেতে চাইছে।



