+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সমাজ মাধ্যমে কমেন্ট নিয়ে দুই কিশোরের মারামারি, হুমকি দিতে বেরোলো আগ্নেয়াস্ত্র

Ad Image
Ad Image

সমাজ মাধ্যমে কমেন্ট নিয়ে দুই কিশোরের মারামারি, হুমকি দিতে বেরোলো আগ্নেয়াস্ত্র

admin July 5, 2025

আমার কথা, অন্ডাল, ৫ জুলাই:

সমাজ মাধ্যমে কমেন্ট করা নিয়ে হাতাহাতিতে জড়াল দুপক্ষ আর তারই মাঝে এক কিশোর আগ্নেয়াস্ত্র বের করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে তিন জনকে, উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা ক্রমশ বাড়ছে। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলায় জড়াচ্ছে অল্প বয়সীরা। বিষয়টি সমাজের পক্ষে উদ্বেগজনক বলে মত ওয়াকিবহাল মহলের। শুক্রবার রাতে এরকমই একটি ঘটনা ঘটে অন্ডাল থানার উখড়া ফাঁড়ি এলাকায়। ঘটনার সূত্রপাত সমাজ মাধ্যমে কমেন্ট করা নিয়ে। অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা একে অপরের পরিচিত। এক কিশোর সমাজ মাধ্যমে একটি পোস্ট করে। সেই পোস্টে অন্য এক যুবক কমেন্ট করে আর সেই কমেন্ট করা নিয়ে দুই কিশোরের মধ্যে ঝামেলার সূত্রপাত ঘটে। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে দুই কিশোর মুখোমুখি হয় অন্ডাল থানার উখরা থেকে আমলৌকা যাওয়ার রাস্তায় এরোসিটি রোডে। সেখানে দুই কিশোরের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিল। কমেন্ট করা নিয়ে আলোচনা চলার সময় দুপক্ষের মধ্যে বচসা বাধে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মারামারি। এই সময় এক কিশোর আগ্নেয়াস্ত্র বের করে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় উখরা ফাঁড়ির পুলিশ। বিকাশ কুমার কুর্মি, বলরাম কুমার চৌহান ও শুভম কুমার মাহাতো নামে তিন কিশোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃত বিকাশ কুর্মি পাণ্ডবেশ্বর থানার ৭/৯ পিট ছোড়ার বাসিন্দা। অন্য দুজন দুর্গাপুর ফরিদপুর থানার ওল্ড ঝাঁঝরা কলোনির বলে জানা যায়। ধৃতদের আজ পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

Post Views: 537
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN