+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দিনে দুপুরে বেঙ্গল অম্বুজাতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, জখম চিকিৎসকের স্ত্রী

Ad Image
Ad Image

দিনে দুপুরে বেঙ্গল অম্বুজাতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, জখম চিকিৎসকের স্ত্রী

admin July 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭জুলাইঃ

দিনে দুপুরে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সন্নিহিত বেঙ্গল অম্বুজায় এক চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। ডাকাতিতে বাধা দিতে গিয়ে আহত হলেন চিকিৎসকের স্ত্রী। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।

দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক শরৎচন্দ্র কর্মকার সস্ত্রীক এমএনভি ৩৩ নম্বর বেঙ্গল অম্বুজাতে বসবাস করেন। তিনি জানান আজ অর্থাৎ সোমবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ তার বাড়িতে কেউ কলিং বেল বাজায়। তিনি দরজা খুললে জনা তিনেক ব্যাক্তি আচমকাই তাঁকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে জাপটে ধরে। তা দেখে শরৎচন্দ্রবাবুর স্ত্রী বুঝে যান যে তাদের বাড়িতে দুষ্কৃত্রা হানা দিয়েছে। তিনি তাদের বাধা দিতে গেলে ওই তিনজন দুষ্কৃতি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। শরৎচন্দ্রবাবুর স্ত্রীর মাথায় ও গলায় আঘাত লাগে। এরপর ওই দুষ্কৃতিরা রীতিমতো তান্ডব চালায় ওই চিকিৎসকের বাড়িতে। এরপর তাঁরা চিকিৎসকের ঘরে লুটপাট চালিয়ে চম্পট দেয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ওই দম্পতি জানিয়েছেন দুষ্কৃতিরা এক ভরি সোনার গয়না ও নগদ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে।

Post Views: 4,010
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN