+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আবাসন খালির নির্দেশ ইসিএলের, সময়সীমা বাড়ানোর দাবি সংগঠনের

Ad Image
Ad Image

আবাসন খালির নির্দেশ ইসিএলের, সময়সীমা বাড়ানোর দাবি সংগঠনের

admin July 10, 2025

আমার কথা, অন্ডাল, ১০ জুলাইঃ

২০ দিনের মধ্যে আবাসন খালি করার নির্দেশ দিয়েছে ইসিএল।‌ নির্দেশ প্রত্যাহার করে আবাসিকদের আরও সময় দেওয়ার দাবি জানালো কৃষি জমি জীবন জীবিকা রক্ষা সমিতি। দাবি সম্মিলিত স্মারকলিপি দেওয়া হয় কাজোরা এরিয়ার আধিকারিকের হাতে।

বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে ইসিএলের কাজোরা এরিয়ার পরিত্যক্ত জয়পুরিয়া কয়লা খনি। সম্প্রতি খনিটি নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে সংস্থা। উৎপাদন সহ কোলিয়ারী পরিচালনার দায়িত্ব পেয়েছে একটি বেসরকারি সংস্থা। খোলামুখ খনি করে সেখান থেকে কয়লা উৎপাদন হবে বলে জানা যায়। নতুন খনি চালু তৈরির তৎপরতা শুরু হয়েছে । পরিত্যক্ত খনির আবাসিকদের আবাসন খালি করার বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থা। গত মাসের ২৮ তারিখ এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে জানানো হয় আগামী ২০ দিনের মধ্যে আবাসন গুলো খালি করে দিতে হবে। খনি কর্মী ছাড়াও পরিত্যক্ত আবাসন গুলিতে বহিরাগতরাও দীর্ঘদিন ধরে বসবাস করে বলে খবর। আবাসন খালি করার নির্দেশে সমস্যায় পড়েছে বহিরাগত আবাসিকরা। তাদের পাশে দাঁড়িয়েছে “অন্ডাল কৃষি জমি জীবন জীবিকা রক্ষা সমিতি” সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজারের হাতে দুটি দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পক্ষে উজ্জ্বল পাল, তপন মুখার্জি, সাগর কর্মকাররা বলেন বহিরাগত আবাসিকদের আবাসন খালি করার জন্য সময়সীমা বাড়াতে হবে। এখন বর্ষার মরশুম সহায় সম্বলহীন বহিরাগত আবাসনিকরা, আবাসন ছেড়ে কোথায় যাবে? বিষয়টি মানবিকতার সাথে ভাবতে হবে কর্তৃপক্ষকে। তারা আরও বলেন প্রস্তাবিত খনিটি যে জায়গায় হবে সেটা বসতি এলাকার খুব কাছে । খোলা মুখখানি করলে নানাবিধি সমস্যা দেখা দেবে। তাই খোলা মুখের পরিবর্তে ইনক্লাইন খনি করার আবেদন জানানো হয়েছে ডেপুটেশনের মাধ্যমে। কাজোরা এরিয়ার আধিকারিক দাবি গুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান তারা।

Post Views: 304
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN