লাউদোহায় দুর্গাপুরের গর্ব’ মিউজিক্যাল রিয়েলিটি শো-এর অডিশনে উপচে পড়া ভিড়
আমার কথা, লাউদোহা, ৩ আগস্ট:

‘দুর্গাপুরের গর্ব’ দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ গানের রিয়েলিটি শো এর আজ ছিল চতুর্থ অডিশন। দুর্গাপুর ফরিদপুর ব্লকে রবিবার এই অডিশনের আয়োজন করা হয়, যেখানে এই অডিশনে যোগ দিতে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নানা প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা হাজির হয়েছিলেন। এদিন মোট ১৫০ জন এই অডিশনে অংশ নেয়।
লাউদোহার সৃষ্টি হলে এই অডিশনের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক অর্ঘ্য মুখোপাধ্যায়, যুগ্ম বিডিও সঞ্জয় মন্ডল, পঞ্চায়েত সভাপতি কল্যাণ সৌমন্ডল, পঞ্চায়েত প্রধান তাইরুন বিবি, পঞ্চায়েত উপপ্রধান রঞ্জিত মুখোপাধ্যায়, ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, চুমকি মুখোপাধ্যায়, অপর্ণা মুখোপাধ্যায়, শ্রীমতি হেমব্রম প্রমুখ।
এদিনের অডিশনের বিচারকের আসনে ছিলেন দেবলীনা দত্ত ও রিমি অধিকারী। এদিনের অডিশন শেষ ফলাফল দাঁড়ায়
ক্যাটাগরি এ (অনুর্ধ্ব ১৫)
প্রথম- বীথিকা রুইদাস
দ্বিতীয়- অন্বেষা সাহা
ক্যাটাগরি বি (অনুর্ধ্ব ১৫)
প্রথম- ভারতী দত্ত
দ্বিতীয়- সুমন মুখার্জি
ক্যাটাগরি সি (আদিবাসী সমবেত সঙ্গীত)
প্রথম- শকুন্তলা টুডু
যুগ্ম দ্বিতীয়- পানি টুডু
ও কুনামি টুডু
‘দুর্গাপুরের গর্ব’ এই মিউজিক্যাল রিয়েলিটি শো-য়ে অংশ নিতে আসা অংশগ্রহণকারী থেকে তাদের পরিবারদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।



