+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মর্মান্তিক মৃত্যু শ্রমিকের! ক্রেন ছিঁড়ে দুর্ঘটনা, কারখানায় বিক্ষোভ

Ad Image
Ad Image

মর্মান্তিক মৃত্যু শ্রমিকের! ক্রেন ছিঁড়ে দুর্ঘটনা, কারখানায় বিক্ষোভ

admin August 11, 2025

আমার কথা, কাঁকসা, ১১ আগস্টঃ

কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর আহত আরো দু জন শ্রমিক। আহতদের দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার গেটে ক্ষতিপূরণের দাবি সহ শ্রমিকদের সুরক্ষার দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার। তার কোন কিছুই নেই। এমনকি কারখানায় কাজ করার জন্য তাদের কোনরকম পরিচয়পত্র দেওয়া হয়নি। কাঁকসার বাঁশকোপায় বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায়। উপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার ছিড়ে শ্রমিকদের উপর পড়ে। ঘটনাস্থলেই মারা যান দুর্গাপুরের সাগর ভাঙার বাসিন্দা সনিস কুমার যাদব (২৮)।
এরপর সোমবার সকাল থেকেই কারখানার ভিতরে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে।শ্রমিকদের দাবি যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে। এবং অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে, ততক্ষন তাদের আন্দোলন চলবে। শ্রমিকদের আন্দোলনের জেরে কারখানায় কাজ বন্ধ থাকে। ঘটনাস্থলে খবর পেয়ে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।

Post Views: 1,045
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN