+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ২০২৬ শে রাজ্যে বদল হবে, বদলাও হবে, হুমকি শুভেন্দুর

Ad Image
Ad Image

২০২৬ শে রাজ্যে বদল হবে, বদলাও হবে, হুমকি শুভেন্দুর

admin August 12, 2025

আমার কথা, লাউদোহা, ১২ আগস্ট:

সংবাদদাতা: সার্থক কুমার দে

ভোটার তালিকা সংশোধনের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের। ২০২৬-এ রাজ্যে বদল হবে বদলাও হবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরজি কর, কসবা কান্ডের বিচার সহ রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে প্রধান বিরোধীদল বিজেপি রাজ্য জুড়ে শুরু করেছে ” কন্যা সুরক্ষা যাত্রা” কর্মসূচি। মঙ্গলবার দুর্গাপুর‌ ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে দলের এই কর্মসূচিতে যোগ দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে পানশিউলি মোড় থেকে মাদারবনি পর্যন্ত মিছিল হয়। সেখানে খনি সংস্থা ইসিএলের গ্রাউন্ডে হয় জনসভা। শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিতনু ভট্টাচার্য, জিতেন্দ্র তেওয়ারি, বিধায়ক লক্ষণ ঘুড়ুই সহ অন্যরা। শুভেন্দু বাবু তার বক্তৃতায় বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। বলেন এই সরকার শিক্ষকদের চাকরি খেয়েছে, রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই। নির্যাতন, ধর্ষণ বেড়েই চলেছে। নির্যাতিতা মহিলারা বিচার পান না, ধর্ষকরা পান প্রশ্রয়। তিনি বলেন ২০২১ সালের বিধানসভা ভোটে গণনা কেন্দ্রে কারচুপি করে বিধায়ক হয়েছেন তৃণমূলের নরেন বাবু। তার নেতৃত্বে এলাকায় কয়লা, বালির লুট চলছে। পুলিশের একাংশ এই কাজে মদত দিচ্ছে।

বক্তৃতায় বিরোধী দলনেতা বলেন ২০২৬ সালে এই রাজ্যে বদল হবে, বদলাও হবে । যারা এখন অত্যাচার চালাচ্ছে তাদের খুঁজে বের করে সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি । বলেন ভোটার তালিকা সংশোধনের কাজ হবে এই রাজ্যেও । বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গাদের নাম বাদ যাবে তালিকা থেকে । তাই ভয় পেয়ে তা আটকাতে চাইছে তৃণমূল । ২০২৬ এর পর তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না বলে জানান তিনি । তিনি বলেন ইউপি, বিহারে জঙ্গল রাজ খতম করে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করেছে বিজেপি । বাংলায় তারা ক্ষমতায় এলে এখানেও সুশাসন প্রতিষ্ঠা হবে ।

Post Views: 308
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN