মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতা পদযাত্রা
আমার কথা, অন্ডাল, ১৬ আগস্ট:
সংবাদদাতা: সার্থক দে
অন্ডাল থানার পুলিশের উদ্যোগে আয়োজিত হল ড্রাগস্ এর বিরুদ্ধে সচেতনতা র্যালি । শনিবার সকালে র্যালির সূচনা হয় অন্ডাল উত্তর বাজারের রয়ালিটি মোড় থেকে । বাজার ঘুরে রেলি শেষ হয় পোস্ট অফিস মোড়ে । পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্সদের পাশাপাশি এদিন র্যালিতে উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল ও । ড্রাগস একটি সর্বনাশা নেশা, বিশেষত্ব পড়ুয়া ও নতুন প্রজন্মের মধ্যে এই নেশায় আসক্ততার প্রবণতা বাড়ছে । তাদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই আয়োজন বলে জানান থানার এক আধিকারিক ।



