বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো দুটি গবাদি পশুর
আমার কথা, অন্ডাল, ১৯ আগস্ট:
সংবাদদাতা: সার্থক কুমার দে
বালি বোঝায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুটি গবাদি পশুর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বহুলা পঞ্চায়েতের পড়াশকোল সংলগ্ন ভূত বাংলা এলাকায়। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বহুলা পঞ্চায়েতের পড়াশকোল সংলগ্ন ভূত বাংলা এলাকায় বালি বোঝায় একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুটি গবাদি পশুর। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় স্থানীয়রা। ঘটনা সূত্রে জানা যায় বহুলা থেকে কাজোড়া যাওয়ার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ইসিএলের বেশ কিছু বালি বোঝায় লরি যাতায়াত করে। লরি গুলি পুরনো, ফিটনেসের কাগজপত্র নিয়েও সন্দেহ রয়েছে। এইসব পুরনো লরি গুলি বাতিল করার দাবি জানান স্থানীয়রা। দুর্ঘটনা ও উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।



