+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! খনি গর্ভে জল ঢুকে দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের

Ad Image
Ad Image

BREAKING! খনি গর্ভে জল ঢুকে দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের

admin August 20, 2025

আমার কথা, অন্ডাল, ২০ আগস্ট:

সংবাদদাতা: সার্থক কুমার দে

খনি গর্ভে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের । দুর্ঘটনায় নিখোঁজ অন্য চারজন শ্রমিককে উদ্ধার করা হয় । ইসিএল এর বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ঘটনা । কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি ।

বুধবার ভোরে ইসিএল এর বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ঘটে গেল বড় দুর্ঘটনা । মৃত্যু হল বিবেক কুমার মাঝি নামে এক শ্রমিকের । নিখোঁজ চার শ্রমিককে উদ্ধার করা হয় । কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে । কোলিয়ারী সূত্রে জানা যায় গেনওয়েল কোম্পানি নামের একটি বেসরকারি সংস্থার ৯ জন কর্মী দুর্ঘটনার সময় কাজ করছিল । দেওয়ালে হোল করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙ্গে সেখানে জল ঢুকে যায় । জলের তোড়ে ভেসে যান পাঁচজন কর্মী । এর মধ্যে মৃত্যু হয় বিবেক কুমার মাঝির ।‌ অন্য চারজনকে উদ্ধার করা হয় । দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খনি আধিকারিক ও উদ্ধারকারী দল । সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে পৌঁছান । ম্যানেজমেন্টের গাফিলতি নিয়ে সরব শ্রমিক সংগঠনের নেতারা ।‌ তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসির সৌমিক মজুমদার, সিটুর মনোজ মুখোপাধ্যায়রা বলেন এই দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের । খনি গর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে, এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে দাবি করেন তারা । ঘটনাস্থলে উত্তেজনার আঁচ পেয়ে সেখানে এসিপি অন্ডাল সহ পৌঁছায় পুলিশও । কোলিয়ারীর কর্মীরা জানান এবারই প্রথম নয়, এর আগেও একাধিক বার এই কোলিয়ারিতে ঘটেছে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে শ্রমিকের । তারপরও থেকে গেছে সুরক্ষায় গাফিলতি ।

Post Views: 641
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN