+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অভিষেক ব্যানার্জীর নির্দেশের পরেই তৃণমূলের বড় নেতার ঘরওয়াপসি

Ad Image
Ad Image

অভিষেক ব্যানার্জীর নির্দেশের পরেই তৃণমূলের বড় নেতার ঘরওয়াপসি

admin August 23, 2025

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২৩ আগস্টঃ

২০২১ সালে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের নাম ঘোষনা হয় জঙ্গলমহলের তাবড় নেতা জয়ন্ত মিত্রের। সেই জয়ন্ত মিত্র আবার ফিরে এলো তৃণমূলের ঘরে। শুক্রবার অভিষেক ব্যানার্জীর বৈঠকে জয়ন্ত মিত্র কে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই বাঁকুড়ার তালডাংরা তৃণমূল কার্য্যালয়ে জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র। শুধু তাই নয় জয়ন্ত মিত্রের হাত ধরেই জঙ্গলমহলের বড় ভোট ফিরল তৃণমূলের ঝুলিতে এমনটাই মত বিশ্লেষকদের। গুরুত্ব দিচ্ছে না বিজেপি। বিজেপির কোন ক্ষতি নেই।

বাঁকুড়া জঙ্গলমহলের রাজিনীতিতে শেষ কথা ছিল তৃণমূল নেতা জয়ন্ত মিত্র।  একের পর এক নির্বাচনে যার হাত ধরে তৃণমূল সফল হয়েছে। এক নামেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের তৃণমূল নেতারে চেনে জয়ন্ত মিত্র কে। ২০২১ সালে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগদান করে বিজেপিতে এই খবর ছড়িয়ে পড়ে। সেদিনের মঞ্চে জয়ন্ত মিত্র বিজেপিতে যোগদান করেছে এই নাম ঘোষনা করা হয়৷ তৃণমূলের থেকে দূরত্ব তৈরী হয় জয়ন্ত মিত্রের৷  দীর্ঘসময় পর জঙ্গলমহলের তৃণমূল নেতা জয়ন্ত মিত্র এবার ফিরে এলো নিজের ঘরে। শুক্রবার কলকাতায় ক্যামাক স্ট্রীটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব বিধায়কদের সাথে বৈঠক করেন অভিষেক ব্যনার্জী ও সুব্রত বক্সী।  সেই বৈঠকেই জয়ন্ত মিত্র কে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক ব্যানার্জী। সেই নির্দেশের পরেই শনিবার তালডাংরা তৃণমূল কার্য্যালয়ে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরেই তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র। তৃণমূলে যোগদান করেই বিস্ফোরক জয়ন্ত মিত্র, শুভেন্দু অধিকারীর চক্রান্ত করেই তাকে তৃণমূল থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু যেভাবে বাঙালী ও বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নেতৃত্বে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার তাই তৃণমূলে ফিরে এলাম। ২০২৬ এর ভোটে বিজেপিকে বিরুদ্ধে সকলে একসাথে মিলে লড়াই করব দাবি জয়ন্ত মিত্রের। তৃণমূল জেলা সভাপতি তারাশংকর রায়ের দাবি, অভিষেক ব্যানার্জীর নির্দেশে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হল।  বিজেপির কটাক্ষ মানুষ বিজেপির সাথে আছে।  কে গেলো আর কে এলো তাতে বিজেপির কোন যায় আসেনা।

Post Views: 449
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN