চুরির পর্দা ফাঁস, উদ্ধার মোবাইল, মোটরবাইক
আমার কথা, অন্ডাল, ২৬ আগস্টঃ
সাম্প্রতিককালে অন্ডাল থানার কাজোড়া মোড় এলাকায় দুটি মোবাইলের দোকানে ঘটে চুরির ঘটনা। বেশ কিছু মোবাইল সেট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় কাজোড়া মোর সংলগ্ন সরিষাডাঙ্গা এলাকার জগন্নাথ রুইদাস ও ভূইয়া পাড়ার বাসিন্দা রাজা ভূঁইয়াকে। দু’জনকে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া ৮ টি মোবাইল ফোন। অন্যদিকে অন্য একটি বাইক চুরির ঘটনায় দুষ্কৃতীদের সন্ধানে অন্ডাল থানার পুলিশ পাড়ি দিয়েছিল প্রতিবেশী ঝাড়খন্ড রাজ্যে। সেখানকার সারোয়ান থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় বিজয় দাস ও মনোজ কুমার মন্ডল নামে দুই দুষ্কৃতি। তাদের ডেরা থেকে উদ্ধার হয় ৪ টি চুরির বাইক। মঙ্গলবার ধৃত দুষ্কৃতীদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। চুরি যাওয়া বাকি জিনিস উদ্ধার করতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে এক তদন্তকারী জানান।



