দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জেলাস্তরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ২৬ আগস্টঃ
সংবাদদাতাঃ প্রণয় রায়
ভারতের কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এই দিনটি উদযাপন উপলক্ষে আগামী ২৯ ও ৩০ আগস্ট দুর্গাপুরের এন এস এইচ এম কলেজ ক্যাম্পাসে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর পরিচালনায় পশ্চিম বর্ধমান জেলা পুরুষ ও মহিলা শক্তি উত্তোলন ও বেঞ্চ প্রেস চাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে ভগত সিং স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও জয়েন্ট সেক্রেটারী সীমা দত্ত চ্যাটার্জী জানান এই চ্যাম্পিয়নশিপে জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স গ্রুপে মোট পাঁচশ জন পুরুষ ও মহিলা পাওয়ার লিফটার অংশ নেবেন। তিনি আরো জানান মহিলা প্রতিযোগীর সংখ্যা একশ কুড়ি জন। ৭০ বছর বয়সী পুরুষ ও মহিলা প্রতিযোগী ও এই কষ্টসাধ্য প্রতিযোগিতায় অংশ নেবেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন বিধায়ক শ্রী অপূর্ব মুখোপাধ্যায় স্বাস্থ্য ও সংস্কৃতি নিয়ে দুর্গাপুর এগিয়ে চলেছে। এই প্রতিযোগিতার প্রথম দিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত প্রায় দু হাজার বিভিন্ন বয়সী ক্রীড়াবিদ অংশ নেবে।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত রায় বলেন এই প্রতিযোগিতাটিকে ঘিরে এখানকার বিভিন্ন কলেজের ছেলে-মেয়েদের মধ্যে প্রচন্ড উৎসাহ সৃষ্টি হয়েছে । এন এস এইচ এম কলেজটিকে প্রতিযোগিতার জন্য বেছে নেওয়ার কারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পাওয়ার লিফটিং এর জনপ্রিয়তা বাড়ানো।



