রাজ্য সড়কে দুর্ঘটনা, গুরুতর জখম বাইক আরোহী
আমার কথা, কাঁকসা, ২৭ আগস্টঃ
পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেনক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত মিনি বাজারের কাছে। বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিস সুত্রে জানা গিয়েছে, কাঁকসার বিডিও অফিসের পেছনে খ্রিস্টান পাড়ার বাসিন্দা রবীন্দ্র চোরা(৪০) ত্রিলোকচন্দ্রপুর থেকে বাড়ি ফিরছিলেন। মোরগ্রাম রাজ্য সড়কের ওপর মিনিবাজারের কাছে এক ফুচকা বিক্রেতা তার ঠেলাগাড়ি নিয়ে রাস্তা পারাপার করার সময় আচমকাই রবীন্দ্রবাবুর বাইকের সামনে পড়ে যায়। বাইক আরোহী নিয়ন্ত্রণ রাখতে না পেরে ফুচকার গাড়িতে ধাক্কা মেরে রাস্তায় পরে যান। খবর পেয়ে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ এসে উদ্ধার করে তাঁকে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।



