স্মৃতিতে রক্তদান
admin
August 27, 2025
আমার কথা, সার্থক দে, অন্ডাল, ২৭ আগস্টঃ
সিপিআইএম দলের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে বুধবার খান্দরাতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরে পুরুষ ও মহিলা মিলে ৪০ জন রক্তদান করেন। সংগৃহীত রক্তদান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে। শিবিরের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জের প্রাক্তন সিপিআইএম বিধায়ক রুনু দত্ত সহ অন্যরা। ১৯ বছর আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন ছাত্রনেতা সোমনাথ সরকারের। তার স্মৃতিতেই প্রতিবছর রক্তদান শিবিরটি আয়োজন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।



