পুজোর আগে পুলিশের তৎপরতায় বানচাল হল ডাকাতি, গ্রেফতার ৬ দুষ্কৃতি, দেখুন ভিডিও
admin
August 28, 2025
আমার কথা, কাঁকসা, ২৮ আগস্ট:
বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ যে,কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের কাছে জঙ্গলে একটি দল ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছে।খবর পেয়েই আচমকা হানা দেয় পুলিশ।৬ জনকে গ্রেফতার করে তাদের কাছে দড়ি ও বেশ কিছু সামগ্রী উদ্ধার করে।পুলিশের অনুমান এই দলে আরও কেউ যুক্ত রয়েছে।পুলিশ কে দেখে সম্ভবত তারা পালিয়ে যায়।ধৃত ৬য় জনকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কে কে যুক্ত আছে এবং অন্য কোনো ঘটনায় তারা যুক্ত আছে কিনা তার সন্ধান চালাবে পুলিশ।



