এসবিআই ব্যাংকের উদ্যোগে আয়োজিত হল মেগা কেওয়াইসি অন্তর্ভুক্তি ক্যাম্প
আমার কথা, সার্থক দে, অন্ডাল, ২৮ আগস্টঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজোরা শাখার উদ্যোগে আয়োজিত হল আর্থিক অন্তর্ভুক্তি সম্পৃক্তিকরন ও রি- কেওয়াইসি মেগা শিবির। বৃহস্পতিবার শিবিরটি হয় কাজোরা মেলা ময়দান মাঠে। উপস্থিত ছিলেন সুহানশু প্রসাদ (রিজনাল ডাইরেক্টর রিজার্ভ ব্যাংক), নিরজ কুমার পান্ডা (চিফ জেনারেল ম্যানেজার এসবিআই), প্রসেনজিৎ ভট্টাচার্য (এজিএম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া), স্টেট ব্যাংক এর কাজোরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মৌমিতা দত্ত সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের আধিকারিকেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিটির উদ্বোধন হয়। ক্যাম্পে পরামর্শ ও পরিষেবা নিতে উপস্থিত ছিলেন প্রায় হাজার তিনেক গ্রাহক ও সাধারণ মানুষ। বিকেল পর্যন্ত চলে শিবির।
আয়োজকদের পক্ষে কাজোরা শাখার এক আধিকারিক বলেন জনধন যোজনা, জীবনজ্যোতি যোজনা, মুদ্রা যোজনা, কিষান ক্রেডিট কার্ড সহ অন্যান্য প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে আলোকপাত করার পাশাপাশি কেওয়াইসি অন্তর্ভুক্ত করা ও সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদিনের শিবিরে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সেই সাথে তিনি জানান ১লা জুলাই থেকে কেওয়াইসি অন্তর্ভুক্তি ক্যাম্প শুরু হয়েছে দেশ জুড়ে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।



