শ্রমিক নেতার স্মরণ সভা
আমার কথা, সার্থক দে, অন্ডাল, ২৮ আগস্টঃ
প্রয়াত শ্রমিক নেতা তথা আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়নের প্রাক্তন জয়েন্ট জেনারেল সেক্রেটারি গণেশ রায়ের জন্মদিন উপলক্ষে পালন করা হলো স্মরণসভা । সভাটি হয় বুধবার রাতে উখরা স্কুল মোর সংলগ্ন সিএমইউ (কোলিয়ারী মজদুর ইউনিয়ন) কার্যালয়ের বাইরে । উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি চন্ডী বন্দোপাধ্যায়, কৃষ্ণ রায় সহ অন্যরা । প্রতিকৃতিতে মাল্যদান করে সভার সূচনা হয় । স্মৃতিচারণা করার পাশাপাশি কয়লা খনিতে শ্রমিক আন্দোলনে গনেশবাবুর অবদানের কথা তুলে ধরেন বক্তারা ।



