দুর্গাপুরে নতুন আদালত ভবনের উদ্বোধনে হাইকোর্টের প্রধান বিচারপতি, দেখুন ভিডিওতে
আমার কথা, দুর্গাপুর, ৬ সেপ্টেম্বরঃ
দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের কাছে আজ এক দারুন দিন। বহু কাঙ্খিত প্রত্যাশা পুরণ হল এদিন। তারা তাদের কাজের জন্য পেলেন নতুন আদালত ভবন৷ তাও আবার যে সে ভবন নয়, একেবারে মডেল কোর্ট উপহার পেলেন তারা। শনিবার তারই উদবোধন হল। নতুন ভবনের উদবোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। প্রধান বিচারপতির পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেবপ্রসাদ নাথসহ মহকুমা আদালতের বিচারকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক থেকে শুরু করে আইনজীবী, পুলিশের কর্তা ব্যাক্তিরা৷ আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের ব্যবস্থাপণায় দুর্গাপুরের এই নতুন আদালত ভবন তৈরি করতে খরচ হল প্রায় ৪০ কোটি টাকা । রাজ্যের প্রথম মডেল কোর্ট পেলেন দুর্গাপুরের আইনিজীবীরা। অত্যাধুনিক এই মডেল আদালত একদিকে যেমন স্থান সংকুলান মেটাবে তেমনি কাজের পরিবেশ আরো উন্নত করবে বলে আশাবাদী দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা।



