+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপিত

Ad Image
Ad Image

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপিত

admin September 7, 2025

আমার কথা, প্রণয় রায়, দুর্গাপুর, ৭ সেপ্টেম্বরঃ

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫ উদযাপিত হলো সিটি সেন্টারের নন্ কোম্পানী হাউসিং এসোসিয়েশন ও নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবে
খ্রীস্টপূর্ব ৪৬০ বর্ষে প্রথমে হিপোক্রেটিস এবং পরে ডেইলিয়াস বিভিন্ন রকম টিস্যু মবিলাইজেশন ম্যানুয়াল থেরাপি টেকনিক এর মাধ্যমে চিকিৎসার শুরু করেন । ফিজিওথেরাপি চিকিৎসার জনক বলা হয় সুইডিস জিমন্যাস্টিক পের হেনরিক লিঙ্ককে।তিনি ১৮১৩ সালে সুইডেনে রয়াল সেন্ট্রাল ইনস্টিটিউট অব জিমন্যাস্টিক স্থাপন করেন। সেখানে সফট টিসু মবিলাইজেশন ম্যানুপুলেশান ও ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা শুরু করেন। তিনি নিউরো মাসকুলার সমস্যা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জিমন্যাস্টিক এর একটি পদ্ধতি আবিষ্কার করেন। রয়েল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ জিমন্যাস্টিক প্রতিষ্ঠা করে ফিজিওথেরাপির আধুনিক পদ্ধতির স্থাপন করেন। ফিজিওথেরাপি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে।ফুসিস(প্রকৃতি) থেরাপি (নিরাময়)।
প্রথমদিকে যারা ব্যায়াম করতে গিয়ে পেশী সংকোচনের আঘাতে ভুগত তাদের ফিজিক্যাল থেরাপি দেওয়া হতো।
১৯১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রিট কলেজ ফিজিওথেরাপি শিক্ষা কার্যক্রম চালু হয়।

১৯৯৬ সাল থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। এই দিনটি উনিশশো একান্ন সালে ফিজিওথেরাপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী দিবসকে স্মরণ করে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। ২০২৫ সালের থীম হল স্বাস্থ্যকর বার্ধক্য পতন ও দুর্বলতা প্রতিরোধ ৷ (The theme is healthy aging with specific focus on preventing frailty and falls.)
ফিজিওথেরাপি দিবস পালন করার উদ্দেশ্য জীবনের সকল স্তরে ফিজিওথেরাপি কিভাবে মানুষকে সক্রিয় ও সুস্থভাবে বাঁচতে সহায়তা করে ও এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য পালন করা হয়।ফিজিওথেরাপির লক্ষ্য হলো ব্যথা উপশম করা দুর্বল পেশীকে সবল করা এবং সুস্থ জীবনের নিদান দেওয়া।
১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আহত সেনাদের চিকিৎসার জন্য মারি ম্যাক মিলান কিছু শারীরিক কৌশল ব্যবহার করেছিলেন। তিনি শিখেছিলেন ফিজিক্যাল এক্সারসাইজ শরীরের অস্বাভাবিক পরিস্থিতিকে স্বাভাবিক করে। তিনি প্রথম বিশ্বযুদ্ধে ১৯১৮ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগদান করার পর ওয়াল্টার রিড হাসপাতালে যোগ দেন এবং সেখানকার নার্সদের যুদ্ধ আঘাত প্রাপ্ত সেনাদের কিভাবে চিকিৎসা করে সুস্থ করতে হবে সেই বিষয় তাদের শিক্ষা প্রদান করেন। তিনি বিভিন্ন রকম ম্যাসেজ এর
প্রক্রিয়ায জানতেন যা সেনাদের সুস্থ করে তোলে। তাকে সহযোগিতা করে সেখানকার নার্সগণ। এই শারীরিক থেরাপি সংক্রান্ত ব্যায়ামে অনেক সেনা সুস্থ হয়। তাকে বলা হয় ফিজিওথেরাপি জননী।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফিজিওথেরাপ অ্যাসোসিয়েশন অফ দুর্গাপুর সিটি সেন্টারের নন কোম্পানি হাউজিং এসোসিয়েশন ও নোন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবে এক ফিজিওথেরাপি চিকিৎসার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রথমার্ধে ফিজিওথেরাপি সংক্রান্ত ১ সেমিনারের আয়োজন করা হয়।
এখানে বক্তা ছিলেন ডিএসপি হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক ডাঃ প্রিয়াংক শাহু ও ফিজিওথেরাপিস্ট পল্লব চক্রবর্তী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপির ফিজিওথেরাপি বিভাগের এজিএম শ্রী তপন বাদ্যকর, প্রখ্যাত সাংবাদিক শ্রী কাঞ্চন সিদ্দিকী, দুর্গাপুরের প্রাক্তন মেয়র শ্রী রথীন রায়, ডাঃ সতীশ কুমার, ডা: বিকাশ মণ্ডল, নন কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি পরমানন্দ চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী শ্রী সুদেব রায় ও শ্রী রনজিত গুহ, ডাঃ শর্মিষ্ঠা দাস প্রমূখ ব্যক্তিবৃন্দ।
প্রদীপ প্রজ্জ্বলনের পর স্বাগত ভাষণ দেন শ্রী তপন বাদ্যকর।
শ্রী বাদ্যকর বলেন এই সোসাইটি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সুস্থ থাকার নিদান দেয়। বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চিকিৎসা। কোন বাতজনিত রোগ, দুর্ঘটনা গ্রস্থ রোগীদের সুস্থ রাখতে ফিজিওথেরাপি বিভাগের গুরুত্ব অপরিসীম।
ডাক্তার প্রিয়াংক সাহু এই সেমিনারে উপস্থিত বিভিন্ন মানুষের হাড়ের যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে এ প্রশ্নোত্তর সভায় অংশ নেন ও বিভিন্ন রোগীদের সুস্থ থাকার নিদান দেন।
অন্যান্য বক্তারাও বলেন দুর্ঘটনা জনিত কারণে ভুক্তভোগী রোগী সহ বিভিন্ন ধরনের বাত ব্যাধি, হাঁটু ব্যথা কোমরের ব্যথা ঘাড়ে ব্যথা ইত্যাদি রোগে চিকিৎসকের চিকিৎসা যেখানে পরিসমাপ্ত হয় সেখান থেকেই শুরু হয় ফিজিওথেরাপিস্টদের চিকিৎসা। মানুষকে রোগ মুক্ত করতে ফিজিওথেরাপিস্টরা বিরাট ভূমিকা নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ধন কোম্পানি রিক্রেশন ক্লাবে ফিজিওথেরাপি চিকিৎসা সংক্রান্ত এক শিবিরে ১০০ জনেরও বেশি রোগী এদিন উপস্থিত ফিজিওথেরাপিস্ট দের কাছে বিভিন্ন চিকিৎসা নেন। বোন মিনারেল ডেনসিটি যন্ত্রে হাড়ের ঘনত্ব ও ক্যালসিয়ামের ঘাটতি পরিমাপ ও ডায়াবেটিস এর পরিমাপ নিরূপণ করতে ভাইব্রেশন পার্সেপশন টেস্ট করা হয় এই শিবিরে।
প্রায় ১২৫ জন রোগী এই শিবিরে অংশ নেন।

Post Views: 296
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN