+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লাউদোহা গ্রামে আজও হয় বিরকুলটি গ্রামের জমিদার পরিবারের ছেড়ে যাওয়া দূর্গা পুজো

Ad Image
Ad Image

লাউদোহা গ্রামে আজও হয় বিরকুলটি গ্রামের জমিদার পরিবারের ছেড়ে যাওয়া দূর্গা পুজো

admin September 16, 2025

আমার কথা, লাউদোহা, সার্থক কুমার দে, ১৬ সেপ্টেম্বরঃ

লাউদোহা গ্রামে দুর্গাপুজোর সূচনা করেছিলেন বিরকুলটি গ্রামের প্রয়াত জমিদার । নিঃসন্তান শেষ জমিদার সেই পুজোর ভার অন্যদের দিয়ে যান । তারাই এখন সেই পুজো আয়োজন করে । এখনে সপরিবার প্রতিমা টি প্রথা বিরুদ্ধ । দুর্গার বাঁদিকে গণেশ আর কার্তিক বিরাজ করেন ডানদিকে ।

দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । আর কয়েক দিনের অপেক্ষা, কাশফুল, শিউলির গন্ধ আর ঝলমলে আকাশ জানান দিচ্ছে মায়ের আগমন । কেনাকাটার পাশাপাশি চলছে, মাকে বরণ করার প্রস্তুতিও । দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা গ্রামের নামোপাড়ায় সেই ব্যস্ততা চোখে পড়ে । এখানেই হয় জামুরিয়ার বিরকুলটি গ্রামের তৎকালীন জমিদার বাড়ির দুর্গাপুজো । ঘটনা সূত্রে জানা যায় বিরকুলটির তৎকালীন জমিদার নিত্য গোপাল চট্টোপাধ্যায়ের বিষয় সম্পত্তি ছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকেও । সেই সূত্রে ছিল লাউদোহা গ্রামে আসা যাওয়া । প্রায় ২০০ বছর আগে তিনি এখানে দুর্গাপুজোর সূচনা করেন । পরবর্তীকালে সেই পুজোর দায় বর্তায় নিত্যগোপাল বাবুর সন্তান ডাঃ গোবর্ধন চ্যাটার্জির উপর । তার ছিল দুই স্ত্রী, প্রথম স্ত্রী পুষ্পারাণি আর দ্বিতীয় স্ত্রীর ছিলেন প্রমিলা সুন্দরী । কিন্তু তাদের কোন সন্তান ছিল না । ১৯৫৪ সালে জমিদারি প্রথার বিলোপ হয় । তার বছর দশ পর ১৯৬৪ সালে গোবর্ধন বাবু পারিবারিক পুজোর দায়িত্ব দিয়ে যান গ্রামের ক্ষিতীশ চ্যাটার্জী, হরেন্দ্র কুমার চ্যাটার্জী, সুধাংশু চ্যাটার্জিদের । তখন থেকে চ্যাটার্জি পরিবার জমিদারদের ছেড়ে যাওয়া পুজোর আয়োজন করে আসছে ধারাবাহিকভাবে । এখানে দুর্গা প্রতিমা টি অন্যান্য দুর্গা প্রতিমার তুলনাই আলাদা । এখানে গণেশ থাকে দুর্গার বা পাশে, আর কার্তিক বিরাজ করে দেবীর ডান পাশে । সপ্তমী, অষ্টমী, নবমী হয় ছাগ বলি । পুজোর সূচনা হয় ষষ্ঠীর দিন থেকে । চ্যাটার্জি পরিবারের বর্তমান সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জিরা জানান পুজোর দায়িত্ব অর্পণের সাথে বেশ কিছু সম্পত্তিও দান করে গেছেন প্রয়িত জমিদার পরিবার । সেই সম্পত্তি দেখভালের জন্য রয়েছে ট্রাস্টি বোর্ড । সম্পত্তির আয় থেকেই পুজোর আয়োজন হয় । আরও বলেন “তারা মা কালি ” তাদের কুলো দেবতা । ষষ্ঠীর দিন প্রথমে কুলো দেবতা তারা মায়ের পূজো হয় তারপর শুরু হয় দুর্গাপুজো । গ্রামের উঁচু পাড়াতে ঘটক পরিবারের পুজোর বলিদানের পরই তাদের মন্দিরে বলিদান হয় বলে জানান তারা ।

Post Views: 347
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN