+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উখরা গ্রামে মহিলাদের উদ্যোগে হল ভাদু পূজো

Ad Image
Ad Image

উখরা গ্রামে মহিলাদের উদ্যোগে হল ভাদু পূজো

admin September 17, 2025

আমার কথা, সার্থক দে, উখরা, ১৭ সেপ্টেম্বরঃ

উখড়া গ্রামের চ্যাটার্জি পাড়াতে মহিলাদের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হল ভাদু পুজো। পুজোর আয়োজন করা হয় পাড়ার প্রাচীন দুর্গা মন্দির চত্বরে। বুধবার সন্ধ্যা বেলায় মন্দিরে গিয়ে দেখা যাই সেখানে তখন চলছে ভাদু পুজোর আয়োজনের তৎপরতা। মহিলারা তখন ব্যস্ত গরম গরম লুচি ভাজা, ফল কাটা সহ পুজোর আয়োজনে। অন্যদিকে সে সময় মহিলারা গেয়ে চলেছে ভাদুর আরাধনায় সুর মিলিয়ে নানা গান। মহিলারা জানান এক সময় পাড়াতে খুব জাঁকজমক ভাবে ভাদু পুজোর আয়োজন হতো । পরবর্তী সময়ে পাড়ার মহিলাদের একে একে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায় । সেই কারণে বন্ধ হয়ে যায় পুজো । শেষবার পুজো হয়েছিল প্রায়ই ৪৫ বছর আগে । ২০১৭ সালে পুনরায় ভাদু পুজো শুরু হয় । তারা জানান ছোটবেলায় পাড়ার মেয়েরা মিলে ভাদু পুজোর আয়োজন করতাম । তারপর একে একে সবার বিয়ে হয়ে যায় সবাই চলে যাই যে যার শশুর বাড়ি । ফলে বন্ধ হয়ে যায় পুজো । ছোটবেলায় ভাদু পুজো নিয়ে যে আনন্দ করতাম শৈশবের সেই স্মৃতি পুনরায় জীবন্ত করে তুলতেই ২০১৭ সাল থেকে পুনরায় ভাদু পুজোর আয়োজন শুরু হয় । সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সবার সাথে সবার যোগাযোগ থাকে সমাজ মাধ্যমে । নিজেদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে । পুজোতে কার কি দায়িত্ব, কে কবে বাপের বাড়ি আসবে কি কি অনুষ্ঠান হবে সেই গ্রুপেই আমরা আগে থেকে আলোচনা করে ঠিক করি প্রতি বছর । পুজো উপলক্ষে সব মেয়েরা বাপের বাড়ি ফিরে আসে । ফলে ভাদু পুজো পাড়ার মেয়েদের মিল নমেলার রূপ নেই । বর্তমান প্রজন্মের ছোট মেয়েরা এমনকি পাড়ার বউরাও সেই পুজোতে শামিল হচ্ছে । তাদের মধ্যেও ভাদু পূজো নিয়ে বেড়েছে উৎসাহ । আগে পুজো হতো গোটা ভাদ্র মাস জুড়ে । এখন অবশ্য পুজো হয় একদিন । ভাদ্র মাসের শেষ দিনে । বুধবার ছিল পুজো ও ভাদুর জাগরণ । আয়োজকরা জানান জাগরনে রাতভর ভাদু গানের পাশাপাশি রয়েছে নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ।

Post Views: 290
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN