+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নকল মুদ্রাকে আসল প্রাচীন মুদ্রা বলে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার দুই প্রতারক

Ad Image
Ad Image

নকল মুদ্রাকে আসল প্রাচীন মুদ্রা বলে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার দুই প্রতারক

admin September 18, 2025

আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ১৮ সেপ্টেম্বর:

প্রাচীন মুদ্রা বলে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগে দুজন প্রতারক কে গ্রেপ্তার করল পুলিশ। অন্ডাল থানার উখরা এলাকার ঘটনা। ধৃতদের কোর্টে পেশ করা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

নকল মুদ্রা কে প্রাচীন মুদ্রা বলে বিক্রি করার অভিযোগে অন্ডাল থানা ও উখরা ফাঁড়ির পুলিশ বুধবার রাতে গ্রেপ্তার করেছে দুই প্রতারককে । তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু নকল মুদ্রা। ঘটনায় গ্রেপ্তার করা হয় মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ নামে দুই প্রতারককে। ধৃত দু’জন বীরভূম জেলার আহমেদপুর থানার কল্যাণপুর এলাকার বাসিন্দা। সুত্র মারফত জানা যায় অতি প্রাচীন কয়েকটি মুদ্রা বিক্রি আছে বলে প্রতারকরা দুর্গাপুরের গোপালমাঠ এলাকার এক বাসিন্দাদের টোপ দেয়। মুদ্রা গুলির জন্য সাড়ে চার লক্ষ টাকা দাবি করে প্রতারকরা । দিন কয়েক আগে আড়াই লক্ষ টাকার বিনিময়ে প্রতারকরা ওই ব্যক্তিকে কয়েকটি মুদ্রা দেন। বাকি ২ লক্ষ টাকা দিলে বাকি মুদ্রা দেওয়া হবে বলে তারা জানায়। মুদ্রা গুলি কিনে যাচাই করে দেখা যায় সেগুলি আদৌ প্রাচীন মুদ্রা নয় । প্রতারণার শিকার হয়েছেন জেনে ওই ব্যক্তি পুলিশের সাথে যোগাযোগ করেন। প্রতারকদের ধরতে এরপর পুলিশ ফাঁদ পাতে। বাকি মুদ্রা হস্তান্তরের জন্য প্রতারকদের উখড়া আসতে বলা হয়। প্রতারক মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ কথামতো বুধবার উখড়া আসে। আগে থেকে সেখানে উত পেতে ছিল পুলিশ। প্রতারকরা আসতেই তাদের গ্রেপ্তার করা হয় । তল্লাশিতে তাদের কাছ থেকে কয়েকটি নকল মুদ্রা উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যায়। বৃহস্পতিবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রতারণার এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা, এর আগে তারা আর কাদের প্রতারণা করেছে! জিজ্ঞাসাবাদে সেই তথ্য উঠে আসতে পারে বলে এক তদন্তকারী জানান।

Post Views: 286
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN