স্থানীয়দের দাবি পূরণ, মেনগেট এলাকায় হাইড্রেনের শিলান্যাস
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বরঃ
দুর্গাপুরের মেনগেট ১৩ নম্বর ওয়ার্ডে আজ আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হল প্রায় সাড়ে ৮০০ মিটার দীর্ঘ একটি হাই ড্রেন নির্মাণ প্রকল্পের। প্রায় ৮৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই গুরুত্বপূর্ণ নিকাশিনালা।মূলত এই হাই ড্রেন তৈরির দায়িত্ব ছিল ন্যাশনাল হাইওয়ের। কিন্তু তা কার্যকর না হওয়ায় দুর্গাপুর নগর নিগম নিজ উদ্যোগে মানুষের স্বার্থে এই প্রকল্প হাতে নিয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেটাতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, যিনি আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন। সঙ্গে ছিলেন প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্যরাও। তাদের বক্তব্য, এই হাই ড্রেন তৈরি হলে বর্ষাকালীন জল জমার সমস্যা অনেকটাই কমবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।



