দুর্গা প্রতিমার মুখ ভেঙে নেওয়ার অভিযোগে আটক ভিন জেলার যুবক যুবক
আমার কথা, মুনমুন দত্ত, আসানসোল, ১৯ সেপ্টেম্বরঃ
প্রতিমা থেকে দুর্গার মুখ ভেঙে তুলে নেওয়ার অভিযোগে ধৃত ভিন রাজ্যের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশীলা পালপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরি কারখানায় দুর্গা প্রতিমার দুখানা মুখ ভেঙে নেয় কেউ বা কারা। পরে ওই মুখ উদ্ধার করা হয় অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। ধৃত যুবক বিহারের বাসিন্দা।
মৃৎশিল্পী বাপি পালের বক্তব্য যে দুটি দুর্গার মুখ ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সেই ছাঁচ বাকি কোন মৃৎ শিল্পীদের কাছে নেই তাই সেই ছাঁচ গড়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য যে দুটি মূর্তির মুখ চুরি করে নেওয়া হয়েছে তার মধ্যে একটা মূর্তি আজকেই। বরাত দেওয়া পূজা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করার কথা ছিল।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনা স্থলে।মা দুর্গার ভাঙ্গা মুখ দুটি কিছু দূরে মৃৎ শিল্পী কারখানায় পাওয়া যায়



