BEAKING! জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ভ্যান চালকের
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৯ স্পটেম্বরঃ
১৯নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ভ্যান চালকের। মৃত ব্যক্তির নাম মানিক বাউরি (৪৮)। কাঁকসা থানার বামুনাড়া এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর দিক থেকে কাঁকসা যাওয়ার রাস্তার মাঝে মুচিপাড়ায়। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপার করার সময় ওই ভ্যান চালককে ধাক্কা মারে পিক আপ ভ্যানটি ঘাতক পিকআপ ভ্যানটিকে এবং চালককে আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। মুচিপাড়া ট্রাফিকগার্ডের পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয়ে পরিস্থিতি।



