পুজোর সময় কলকাতাগামী পণ্যবাহী গাড়ির যাতায়াতের সময়সূচী
আমার কথা, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বরঃ
বাংলা ও বাঙ্গালীর সর্বশ্রেষ্ট ও সর্বপ্রিয় উৎসব দুর্গাপুজা আসন্ন। এই উৎসবকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই সময় আট থেকে আশি সকলেই মেতে ওঠেন উৎসবে। তাই এই উৎসবের মাঝে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এই সব পদক্ষেপের মধ্যে একটি বড় পদক্ষেপ হল যান চলাচল নিয়ন্ত্রণ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজা ও লক্ষ্মীপুজা উপলক্ষ্যে ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্য থেকে আসা কলকাতা গামী সমস্ত পণ্যবাহী গাড়ির ওপর তারিখ ও সময়ের ওপর ‘নো এন্ট্রি’ আরোপ করা হবে বলে জানানো হয়েছে।
২৫/০৯/২৫ দুপুর ১২টা ১৫ হইতে ২৬/০৯/২৫ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
২৬/০৯/২৫ দুপুর ১২টা ১৫ হইতে ২৭/০৯/২৫ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
২৭/০৯/২৫ দুপুর ১২টা ১৫ টা হইতে ২৮/০৯/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
২৮/০৯/২৫ দুপুর ১২টা ১৫ টা হইতে ২৯/০৯/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
২৯/০৯/২৫ দুপুর ১২টা ১৫ টা হইতে ৩০/০৯/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
৩০/০৯/২৫ সকাল 05:00 টা হইতে দুপুর ১২টা ১৫ পর্যন্ত (কুমারী পূজার জন্য)
৩১/০৯/২৫ দুপুর ১২টা ১৫ টা হইতে ০১/১০/২৫তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
০১/১০/২৫ দুপুর ১২টা ১৫ টা হইতে ০২/১০/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
কলকাতা অভিমুখে সমস্ত রকম মালবাহী গাড়ি লিঙ্ক নির্ধারিত সময় প্রতিমা বিসর্জনের সময় বন্ধ থাকিবে।
০২/১০/২৫তারিখ দুপুর ১২টা ১৫ টা হইতে ০৩/১০/২৫ তারিখ রাত্রি ২টা ৩০পর্যন্ত
০৩/১০/২৫তারিখ দুপুর ১২টা ১৫ টা হইতে ০৪/১০/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
০৪/১০/২৫তারিখ দুপুর ১২টা ১৫ টা হইতে ০৫/১০/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
০৫/১০/২৫তারিখ দুপুর ১২টা ১৫ টা হইতে ০৬/১০/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
লক্ষীপূজা প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত সময়:
০৭/১০/২৫তারিখ দুপুর ১২টা ১৫ টা হইতে ০৮/১০/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
০৮/১০/২৫ তারিখ দুপুর ১২টা ১৫ টা হইতে ০৯/১০/২৫ তারিখ রাত্রি ২টা ৩০ পর্যন্ত
ঝাড়খণ্ড থেকে কলকাতার দিকে যাওয়া মালবাহী গাড়ি ঝাড়খণ্ড বাংলা সীমানা ডুবুরডিহিতে আটকানো হবে।
মালবাহী গাড়ির ড্রাইভারদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন উপরোক্ত তারিখ ও সময় মেনে তাদের গাড়ি চালনা করেন এবং নিকটবর্তী কোনো পার্কিং, হোটেল অথবা ধাবাতে আশ্রয় নেন।
গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বার:
পুলিস কন্ট্রোল রুম: 8116604400/0341-2250298/0341-2250347
ট্রাফিক কন্ট্রোল রুম: 8116604402/0341-2257700
অ্যাম্বুলেন্স: 8918422781/8170000240/9002700628/9749861735
আসানসোল জেলা: 0341-2304040
দুর্গাপুর মহকুমা হাসপাতাল: 8900567962
দমকল বিভাগ: 0341-2304505/0341-2304506/0341-2445104/0343-2546062/0343-2524255



