+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আড্ডার পক্ষ থেকে উপভোক্তাদের দেওয়া হল স্থায়ী দোকান

Ad Image
Ad Image

আড্ডার পক্ষ থেকে উপভোক্তাদের দেওয়া হল স্থায়ী দোকান

admin September 20, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর:

পুজোর আগেই দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন দিশা খুলে দিল আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)। পর্ষদের উদ্যোগে এদিন আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় স্থায়ী দোকান। প্রথম পর্যায়ে ১০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় মোট ১০টি স্থায়ী দোকানের চাবি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। স্থায়ী দোকান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। তাঁদের মতে, এই দোকানগুলির মাধ্যমে ব্যবসা আরও সুরক্ষিত ও স্থিতিশীল হবে, যা পরিবারগুলির অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা নেবে।
এছাড়াও, একই দিনে দুর্গাপুরে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কার্নিভাল আয়োজন নিয়ে একটি বিশেষ বৈঠক করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শহরবাসীর আনন্দ-উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কীভাবে নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই নিয়েই আলোচনা হয় ওই বৈঠকে।পুজোর আগে এই উদ্যোগ শহরের ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল।

Post Views: 209
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN